• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় শ্যামগঞ্জে জমজমাট ফাইনাল ফুটবল খেলা, চ্যাম্পিয়ন লাউখাই সেভেন স্টার বটিয়াঘাটার সাত ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির যাচাই-বাছাই, আলোচনায় একাধিক নাম চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ডিমলায় ইয়াবা-হেরোইনসহ ২ মাদক কারবারি আটক সুনামগঞ্জে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়িসহ আটক ১, পলাতক ৩ ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ফেনসিডিল ও নেশাজাতীয় সিরাপ জব্দ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের জেরে অর্ধশতাধিক কারখানা ছুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ‎জয়পুরহাট বিজিবির অভিযানে ৮ কোটি ৮৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ, আটক ১৭ যশোরের শার্শায় ইয়াবাসহ নারী ও যুবক আটক খুলনায় রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

হাতীবান্ধা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও গরু আটক

Reporter Name / ৩১ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

 

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও গরু আটক করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)।

শনিবার (১৪ নভেম্বর) ভোরে সিংগীমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর সিংগীমারী নামক স্থানে বিজিবির টহল দল অভিযান চালিয়ে ৮৫ বোতল ভারতীয় কোডেক্স সিরাপ ও ২টি ভারতীয় গরু আটক করে।

আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৮৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে জানায়, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে আটককৃত মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত এলাকার স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ সীমান্ত দিয়ে ভারতীয় মাদকদ্রব্য, কোডেক্স সিরাপসহ বিভিন্ন চোরাই পণ্য বাংলাদেশে প্রবেশ করছে। এতে এলাকার যুব সমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। বিজিবির এ ধরনের অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।

বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণকে এ বিষয়ে সচেতন থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো কার্যক্রম দেখলে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

আটককৃত ভারতীয় কোডেক্স সিরাপ ও গরু সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd