• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিয়ামতপুরের শিবপুরে অযত্নে পাঁচ বছর ধরে পড়ে আছে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হাসপাতাল রোড বণিক সমিতির অর্থ সহায়তা পেলেন চুরির শিকার ফার্মেসি মালিক সুরেশ্বর দ্বায়রা শরীফে “রাহমাতুল্লীল আলামীন কনফারেন্স” ২৬ আগষ্ট ২নং সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদী থেকে এক নারীর লাশ উদ্ধার রাউজান থানা পুলিশের অভিযানে মন্দির থেকে চোরাইকৃত স্বর্ণালংকার ও রৌপ্য উদ্ধার গ্রেফতার-১ শেরপুর সরকারি পলিটেকনিকের নবনিযুক্ত অধ্যক্ষকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত শেরপুর সরকারি পলিটেকনিকের নবনিযুক্ত অধ্যক্ষকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মোখছেদুর, তদবির উপেক্ষা করে কারাগারে পাঠাল পুলিশ

Reporter Name / ৯১ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার,  ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মোখছেদুর রহমান (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।

শনিবার (২২ আগস্ট) দুপুরে রাণীশংকৈল উপজেলার শান্তিমোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে এসআই আব্দুর রউফসহ থানার পুলিশ সদস্যরা শান্তিমোড় এলাকায় বিশেষ অভিযান চালান। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মোখছেদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ মোখছেদুর রহমান (৪৩) রাণীশংকৈল পৌরসভার ভান্ডারা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

এদিকে গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও প্রভাবশালী মহলের পক্ষ থেকে থানায় তদবিরের অভিযোগ ওঠে। তবে কোনো তদবিরে সাড়া না দিয়ে পুলিশ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অব্যাহত রাখে।

রোববার (২৩ আগস্ট) সকালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মোঃ মোখছেদুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমানুল্লাহ আল বারী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যতই প্রভাবশালী হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের এ ধরনের অভিযানকে মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd