• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিরোধীদের কণ্ঠে এখন শেখ হাসিনার ভাষা- রংপুরে মির্জা ফখরুল সিলেটের বিশ্বনাথে দতা গ্রামে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় সুবিধাবঞ্চিত প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ইউজিসির ৪ সদস্যের সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারের সৌজন্য সাক্ষাৎ নিয়ামতপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড, ড্রেজার জব্দ সিংড়ায় যুবককে লাঠি-বাটাম দিয়ে পেটানোর অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নেত্রকোণায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-২০) ২০২৬ অনুষ্ঠিত কাউনিয়া রেলবাজার ব্যাটারি চালিত পরিবহন সমিতির নির্বাচনে সভাপতি ফিরোজ, সম্পাদক সিরাজুল নির্বাচিত আগামী মৌসুম থেকেই মিঠা পানিতে, মাছের অভয়াশ্রম গড়ে তোলা হবে- কৃষি মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী

উল্লাপাড়া মডেল থানায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম

Reporter Name / ৩২ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মোঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদক, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
শনিবার (৮ আগস্ট) উল্লাপাড়া মডেল থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার, ইভটিজিং প্রতিরোধ, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বলেন, সমাজ থেকে মাদক ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ নির্মূলে শুধু পুলিশের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন। অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা আইনশৃঙ্খলা সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি উপস্থিত এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতামত ও বিভিন্ন বিষয় তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd