• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে সবজি, মাছ ও মুরগি সহ নিত্যপণ্যের দাম লাগামহীন গণশুনানিতে অসহায়ত্বের কথা শুনে ৯ বছরের শিশুর ওপেন হার্ট সার্জারির দায়িত্ব নিল ময়মনসিংহ জেলা প্রশাসন ময়মনসিংহে পরিচ্ছন্নতা কার্যক্রমে ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানকে ডিসি অ্যাওয়ার্ড প্রদান ওসি মোঃ মনজুর কাদের ভূঁইয়ার সাফল্য: ১০ মাসে সরাইলে ১১৫৮ আসামি গ্রেফতার নেত্রকোণায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত, জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন নেত্রকোণায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত, জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত, ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নে গুরুত্ব বিশ্বনাথে ১১ দফা দাবি নিয়ে মাঠে নামতে যাচ্ছে পৌরসভার নাগরিকরা কাঁঠালিয়ায় সাংবাদিক লিয়াকত আলীর মায়ের কুলখানি ও দোয়া অনুষ্ঠিত

ওসি মোঃ মনজুর কাদের ভূঁইয়ার সাফল্য: ১০ মাসে সরাইলে ১১৫৮ আসামি গ্রেফতার

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

এম বাদল খন্দকার, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় অফিসার ইনচার্জ জনাব মোঃ মনজুর কাদের ভূঁইয়ার চৌকস নেতৃত্বে গত ১০ মাস ১৩ দিনে ব্যাপক আভিযানিক সাফল্য অর্জিত হয়েছে। ০৭/১২/২০২৫ হতে ২৩/১০/২০২৬ পর্যন্ত থানার অফিসার ও ফোর্স যৌথ অভিযান পরিচালনা করে এই সাফল্য অর্জন করেন।
এই সময়ে সর্বমোট “১,১৫৮ জন আসামি”গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিবরণ”
“পেশাদার ডাকাত”৪৩ জন
মাদক ব্যবসায়ী”১৪৫ জন
নিয়মিত মামলায় গ্রেফতার”৩৫৮ জন (৫৪ জন ডেভিল সহ)
“সাজা প্রাপ্ত আসামি”৫৫ জন
“ওয়ারেন্টভুক্ত আসামি”৪৫৪ জন
“অন্যান্য গ্রেফতার:”১০৩ জন

“উল্লেখযোগ্য সাফল্য সমূহ”
হত্যা মামলার রহস্য উদঘাটন
দেওড়া মিন্টু হত্যা, পাকশিমুল মিঠু হত্যা, কালিকচ্ছ দত্তপাড়া সুমন হত্যা, কালিকচ্ছ মনিরবাগ গ্রামের কেয়ারটেকার নুর আহম্মদ হত্যা, সৈয়দটুলা রায়হান হত্যা, দেওড়া আবু ছায়েদ হত্যা, ধরন্তী ও সূর্যকান্দি গ্রামের সংঘর্ষে হাদিম মিয়া হত্যা, কুট্টাপাড়া জিহাদ হত্যা মামলার রহস্য উদঘাটন সহ ঘটনায় জড়িত প্রধান আসামি সহ সর্বমোট ২১ জন আসামি গ্রেফতার।
” ডাকাতি মামলা”- উত্তর কুট্টাপাড়া এনজিও অফিসে ডাকাতির ঘটনায় ৭২ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন ও প্রধান ডাকাত আব্দুল গাফ্ফারকে গ্রেফতার।
পানিশ্বর ইউনিয়নের শান্তিনগর ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে ০৩ জন ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত নগদ ৩০,০০০ টাকা, ০২টি রামদা, ০২টি লোহার শাবল ও ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ গাড়ি উদ্ধার। বিজয়নগর থানা এলাকা হতে ডাকাতি হওয়া ৩১টি ষাঁড় গরুর বাছুর ও ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক উদ্ধার সহ ০২ জন গ্রেফতার।
“ধর্ষণ ও নারী নির্যাতন”
শাহবাজপুর তিতাস নদীতে ভাসমান নৌকায় নৃত্য শিল্পীকে গণ-ধর্ষণের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে আসামি সনাক্ত ও ০২ জন গ্রেফতার। ০১ জন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এছাড়া অন্যান্য ধর্ষণ ও গণ-ধর্ষণ মামলায় মোট ২৩ জন ধর্ষক গ্রেফতার।
” অস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার”
দেশীয় রামদা-০১টি, লোহার পাইপ-০৩টি, ছোরা-০১টি, কাটার-০১টি, ছুরি-০২টি, ইস্পাতের চাইনিজ কুড়াল-০১টি, ৩১ ইঞ্চি জিআই পাইপ-০১টি, ৩০ ইঞ্চি জিআই পাইপ-০১টি।
বিশেষ অভিযানে কালিকচ্ছ, দেওড়া ও সৈয়দটুলা এলাকা থেকে ১৫০টি বল্লম/বর্শা, ৭২টি টেটা, ২৫০০টি বিভিন্ন সাইজের বাঁশের কঞ্চি উদ্ধার।
” মাদক উদ্ধার”
৫৭৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ২১৭ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ০২ লিটার ৭৫০ মিলি চোলাই মদ, ২০৩ বোতল এস্কফ সহ ১৪৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
” চুরি ও অন্যান্য উদ্ধার”
০১ জন গরু চোর সহ ০১টি গরু ও সিএনজি উদ্ধার
০২ জন গাড়ি চোর সহ ০১টি ট্রাক ও ০১টি সিএনজি উদ্ধার
০২ জন চোর সহ ০২টি ব্যাটারি, ০৫টি পানির টেপ, ০১টি ইঞ্জিন চালিত নৌকা উদ্ধার
সরাইল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চুরির ঘটনায় ০১ জন চোর সহ ০৫টি স্টিলের জানালার কপাট ও ০৬টি ফ্রেম উদ্ধার
” চোরাচালান উদ্ধার”
০৯ জন আসামিসহ ১০৪৩৭ কেজি ভারতীয় জিরা, ১৯০ পিস PANTENE HAIR SCIENCE SHAMPOO, ২৮৮০ পিস Cadbury Dairy Milk Chocolate, ৩৪টি ভারতীয় কম্বল উদ্ধার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd