• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সৈয়দপুরে উর্দুভাষী জনগোষ্ঠীর সংগঠন এসপিজিআরসির ১৮তম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত ছোটখাতা মাদ্রাসা মাঠে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত জগন্নাথপুরে রাণীগঞ্জ কলেজের অধ্যক্ষের অব্যাহতি, নতুন অধ্যক্ষ আবু খালেদ ডোমারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সবুজায়ন পরিকল্পনার অংশ হিসেবে মাগুরা-ঝিনাইদহে গণপূর্ত সচিবের বৃক্ষরোপণ শীঘ্রই প্রাথমিক শিক্ষার নতুন রূপরেখা দৃশ্যমান হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ পূর্বধলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করলেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত ও ৪ জন আহত বিদেশ-ফেরত নারী ও অভিবাসীদের অধিকার নিয়ে নরসিংদীতে কর্মশালা অনুষ্ঠিত

কটিয়াদীতে থামছে না অবৈধ মাদক ব্যবসা, ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আবার ও একজন গ্রেপ্তার

Reporter Name / ২৭ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে,কোন কিছুতেই থামছে না, অবৈধ মাদক ব্যবসা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানে আটক ও অবৈধ মাদক জব্দের পরও থামছে না এই অবৈধ মাদক ব্যবসা।
২৮ শে আগস্ট শুক্রবার বিকেলে উপজেলার ধুলদিয়া- সহশ্রম ইউনিয়নের ধুলদিয়া গ্রামে উপজেলার গচিহাটা তদন্ত কেন্দ্র ও কটিয়াদী মডেল থানার যৌথ অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৭৫০০ টাকা সহ আক্কাস ভূঁইয়া (৫০) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৮শে আগস্ট শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার, গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্র ও কটিয়াদী মডেল থানা যৌথ ভাবে সহশ্রাম- ধুলদিয়া ইউনিয়নে এক অভিযান শুরু করলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহ ভাজন কুখ্যাত মাদক ব্যবসায়ী আক্কাস ভূঁইয়া পালানোর চেষ্টা করলে, পুলিশ সদস্যরা তাকে ঘিরে ফেলে ও আটক করে। এ সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী আক্কাস ভূঁইয়া কে জনসমক্ষে, তার দেহ তল্লাশি করে, তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও অবৈধ মাদক বিক্রির ৭৫০০ টাকা জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসা বাদে আক্কাস ভূঁইয়া বলেন সে দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত এবং কটিয়াদী উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা সহ বিভিন্ন মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে স্বীকার করে।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম, কুখ্যাত মাদক ব্যবসায়ী আক্কাস ভূইয়াকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ইতিপূর্বেও তাকে কয়েকবার গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ৪/৫ টি মামলাও রয়েছে। বর্তমানে গ্রেফতারকৃত আক্কাস ভূঁইয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, নিয়মিত মামলা রজু করে তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
তিনি আর ও বলেন, এলাকার যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং মাদক ও অপরাধ মুক্ত সমাজ গঠনে, কটিয়াদী মডেল থানা পুলিশের, এ ধরনের অভিযান, অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd