• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান নেত্রকোণায় জন্মাষ্টমী উদযাপনে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা পূর্বধলায় মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবক সমাবেশ পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু নিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু শেরপুরে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোপালপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী র‍্যালি-আলোচনায় মুখর রাণীশংকৈল, নতুন প্রজন্মকে নজরুল চর্চার আহ্বান

কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত ও ৪ জন আহত

Reporter Name / ২২ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০শে আগস্ট রবিবার বিকাল ৩.৩০ ঘটিকায়, কিশোরগঞ্জ- ভৈরব আঞ্চলিক মহাসড়কে উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থলেই মিলন মিয়া(৪০) নামে একজন নিহত হয়। এ সময় স্থানীয়রা আহত অন্যান্যদের উদ্ধার করে, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে, সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তাদের মধ্য থেকে আরো দুইজনকে মৃত ঘোষণা করেন।
নিহতারা হলেন, ময়মনসিংহ জেলার, নান্দাইল উপজেলার, কলাপাড়া গ্রামের, আব্দুল মজিদের ছেলে মিলন মিয়া (৪০),হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার কাকালচর এলাকার বদিউল আলমের স্ত্রী রাবেয়া আক্তার (৪৫),বদিউল আলমের নাতনি জারামনি (৮)। আহতরা হলেন বদিউল আলম( ৫৫), বদিউল আলমের নাতি আতিকুল ইসলাম (৯),নাতনি প্রিয়া আক্তার (২২),মেয়ে বর্ণা বেগম (৩০)।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে থানা সূত্রে জানা যায়, আহত বদিউল আলম পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে মেয়ের বাড়ি নান্দাইল থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে একটি সিএনজি করে যাচ্ছিলেন। কিন্তু সিএনজিটি কটিয়াদী উপজেলায় আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় পৌঁছলে, বিপরীত দিক থেকে আসা একটি কাবার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি একদম দুমড়ে মুছড়ে যায়। এতে সিএনজির ভিতরে থাকা স্বর্ণা বেগমের স্বামী মিলন মিয়া ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী হাইওয়ে থানার ওসি নবীনূর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ সহ ঘটনাস্থলে যাই, সেখানে একজনের মৃতদেহ উদ্ধার করি, পরে আরো দুইজন হাসপাতালে নেয়ার পর মৃত্যুবরণ করেন। দুর্ঘটনায় জড়িত কাবার্ড ভ্যানটি জব্দ করি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd