• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত পাটগ্রামে পৌর শহরের সড়ক ও অলিগলিতে অনিয়ন্ত্রিত অটোরিকশা ও ফুটপাত দখলের মহোৎসব নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বৃদ্ধ ও তরুণ নিহত দিরাই প্রতিদিন নামে অনিবন্ধিত পোর্টালে সাবেক চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ কবিতাঃ ভালো বেসো না! সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে চাইনিজ মার্শাল আর্ট (উশু) প্রতিযোগিতা অনুষ্ঠিত কবিতা: অভাগীর ভাইফোঁটা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পূর্বধলায় আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পাঁচবিবির রাধানগরে দীপাবলির মেলা বসেছে

কটিয়াদীতে সবুজের চাদরে ভরে উঠেছে আমনের মাঠ

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

ধানক্ষেতের কথা ভাবলেই চোখের পর্দায় ভেসে ওঠে দিগন্তজোড়া সবুজের সমারোহ। ঝিরঝিরে বাতাসে সবুজের ঢেউ খেলানোর দৃশ্য দেখে মুগ্ধ হন সবাই। কৃষকের আগামীর সোনালি স্বপ্ন লুকিয়ে আছে সবুজ ধানক্ষেতের মাঝে। চারদিকে এক নয়নাভিরাম দৃশ্য। শরতের রোদ-বৃষ্টির খেলায় সবুজের আভা ছড়িয়ে পড়েছে চারদিকে। ফসলের মাঠের কোথাও ফাঁকা নেই। যতদূর দৃষ্টি যায়, সবুজ আর সবুজ। নীল আকাশে সাদা মেঘের ভেলা যেন সবুজের সঙ্গে একাকার হয়ে গেছে।

কিশোরগঞ্জের কটিয়াদীতে মাঠে মাঠে হাওয়ায় দুলছে আমন ধানের সবুজ পাতা, আর আনন্দে দুলছে কৃষকের মন। সবুজে ঘেরা রোপা আমনের মাঠ দেখে বারবার ফিরে তাকান কৃষক, থমকে দাঁড়ান পথিক। নতুন সাজে মেতেছে বাংলার প্রকৃতি।

এবার বর্ষা মৌসুমের শুরু থেকেই বৃষ্টি না হওয়ায় রোপা আমন লাগাতে কৃষককে বিড়ম্বনায় পড়তে হয়। আষাঢ় মাসের মাঝামাঝি সময়ে আমন ধান চাষ করার নিয়ম থাকলেও বৃষ্টি না হওয়ায় তা পারেননি কৃষকরা। ধান রোপণ নিয়ে বিপাকে পড়েন তাঁরা। দেরিতে বৃষ্টি হলেও ইতিমধ্যে মাঠে রোপণের লক্ষ্যমাত্রা শতভাগ সম্পন্ন হয়েছে।

কটিয়াদী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর কটিয়াদী উপজেলায় ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে বেশি। এ পর্যন্ত উপজেলায় ধান চাষ হয়েছে ৫ হাজার ৫৫০ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৫০ হেক্টর বেশি। এবার রোপা আমনের কোনো রোগবালাই না হলে বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় ফসলের মাঠে গিয়ে দেখা যায়, আমন ধানের ক্ষেত প্রকৃতির খেয়ালে গাঢ় সবুজ রং ধারণ করেছে। সবুজে ঘেরা রোপা আমনের মাঠে কৃষক ব্যস্ত সময় পার করছেন। ধান গাছ ভালো রাখতে ও ধানের উৎপাদন বাড়াতে কৃষকরা ক্ষেতের ঘাস পরিষ্কার, সার ও বালাইনাশক ওষুধ প্রয়োগসহ সার্বক্ষণিক পরিচর্যা করছেন। এরই মধ্যে মাঝেমধ্যে হচ্ছে বৃষ্টি, যা আমন উৎপাদনের জন্য আবহাওয়া সম্পূর্ণ অনুকূলে। তাই ফুরফুরে মেজাজে রয়েছেন কৃষকরা।

ধানের চারা থেকে অচিরেই বের হবে থোড়। এর কিছুদিন পর শুরু হবে মৌ মৌ গন্ধ। আর এরপরেই সবার নজর কাড়বে সোনালি ধান। সোনালি স্বপ্নের মাঝেই সোনালি ধানে ভরে উঠবে কৃষকের শূন্য গোলা, আর গৃহিণীর মুখে ফুটবে হাসি।

কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চর-পুক্ষিয়া গ্রামের কৃষক ইউনুস ফকির জানান, পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় প্রথমদিকে স্যালো মেশিন দিয়ে জমিতে পানি দিয়ে আমন রোপণ করেছি। এতে রোপণ খরচ বেড়েছে, আবার সারের দাম এবং ডিজেলের দামও বেড়েছে। চিন্তা হচ্ছে ধানের খরচ উঠাতে পারবো কিনা।

উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের মুমুরদিয়া গ্রামের কৃষক জমির উদ্দিন বলেন, এবার তীব্র খরার কারণে দেরিতে রোপা আমন লাগিয়েছি। কিন্তু আমন আবাদের জন্য আবহাওয়া ভালো থাকায় ফসল এখন ভালো হচ্ছে।

কটিয়াদী পৌরসভার বোয়ালিয়া মহল্লার কৃষক তাইজুদ্দিন বলেন, কয়েকদিনেই আমাদের ফসলের মাঠ অনেক সুন্দর হয়েছে। চারদিকে শুধু সবুজ আর সবুজ দেখা যায়।

জালালপুর ইউনিয়নের দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, বর্তমানে রোপা আমন ধানের ক্ষেত সবুজে ভরে উঠেছে। কৃষি অফিস থেকে আমরা সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি। উপজেলা কৃষি স্যারের নির্দেশে মাঠ পর্যায়ে আমরা উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের সময়মতো পরামর্শ দিয়ে যাচ্ছি। এবার আমনের ক্ষেতে রোগবালাই কম, তাই এবার ধানের বাম্পার ফলনের আশা করছি।

কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ইতিমধ্যেই উপজেলায় শতভাগ রোপা আমন রোপণের কাজ সমাপ্ত হয়েছে। এবার কটিয়াদী উপজেলায় ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, কিন্তু রোপণ হয়েছে ৫ হাজার ৫৫০ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়েও ১ হাজার ৫০ হেক্টর বেশি। তিনি আরও বলেন, ফলন যাতে ভালো হয় সেজন্য মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd