• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে সরকারী আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ ২০২৫ সালে সাবেক এমপির নামে নাম ফলক স্থাপন চুরির ঘটনার মূল রহস্য উন্মোচন: আজমল হোসেন লিটনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ উল্লাপাড়া মডেল থানায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন নওগাঁয় মানাপের নাট্য প্রদর্শনী সিলেটের বিশ্বনাথে ‘শাহ ফাউন্ডেশন’র উদ্যোগে চাল বিতরণ হ্যাক্সাস এডুকেশন সিলেটের বিশ্বনাথ ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন চিলমারী-রৌমারী-কোদালকাটি, নদীপাড়ের মানুষের আহাজারি- প্রতিমন্ত্রীর আশ্বাস একটি কলেজ তৈরি করা মহৎ উদ্যোগ- অধ্যাপিকা মাহফুজা হান্নান

কদর ফাউন্ডেশনের উদ্যোগে ফরিদপুরে গৃহহীন দুই বিধবার জন্য ঘর নির্মাণ

Reporter Name / ৮৭ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

গোলাম হোসেন, ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অসহায় ও গৃহহীন বিধবাদের জন্য ঘর নির্মাণ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে কদর ফাউন্ডেশন। প্রতিষ্ঠানের উদ্যোগে একজন বিধবাকে ইতোমধ্যে একটি টিনের ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে আরও একজন গৃহহীন বিধবার জন্য নতুন ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে, যা আগামী এক মাসের মধ্যে সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানা যায়, কদর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দেওয়ানবাগ শরীফের পরিচালক ও সমন্বয়ক এবং মোহাম্মদী ইসলামের নেতৃত্বপ্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা.আ.) হুজুর কেবলাজানের নির্দেশনায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

২০১৮ সালে আশেকে রাসুল মোহাম্মদ শেখ মৃত্যুবরণ করার পর তাঁর স্ত্রী একটি জীর্ণ-শীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন। দীর্ঘদিন মেরামতের অভাবে ঘরটি বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি কদর ফাউন্ডেশনের নজরে এলে গত ২৫ মার্চ ২০২৬ তারিখে তাঁকে একটি নতুন টিনের ঘর উপহার দেওয়া হয়। নতুন ঘর পেয়ে ওই বিধবা কদর ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

এদিকে, শুক্রবার (৩১ জুলাই ২০২৬) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাইখীর গ্রামের আরও এক অসহায় গৃহহীন বিধবার জন্য নতুন ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যেই নির্মাণকাজ শেষ হবে।

উপকারভোগী ওই বিধবা বলেন, “আমি কদর ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা.আ.) হুজুর কেবলাজানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহ তাঁকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন। আমি তাঁর জন্য মন থেকে দোয়া করি।”

কদর ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি প্রতি বছর বন্যাকবলিত এলাকায় খাদ্য, বস্ত্র, অনলাইন টেলিমেডিসিন সেবা, বিনামূল্যে ওষুধ এবং বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে থাকে। এছাড়া শীতকালীন সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে শীতবস্ত্র, খাদ্যসামগ্রী ও অন্যান্য মানবিক সহায়তা প্রদান করা হয়।

কদর ফাউন্ডেশন একটি মানবিক, সেবামূলক, অলাভজনক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান। মানবিক সংকট ও দুর্যোগের সময় সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য। গৃহহীন মানুষের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করাও তাদের চলমান মানবিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ।

ঘরগুলো টিনের তৈরি হলেও দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে প্রথমে ইটের গাঁথুনির ওপর মজবুত ভিত্তি নির্মাণ করা হয়েছে। ফলে উপকারভোগী পরিবারগুলো নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে বসবাসের সুযোগ পাচ্ছেন এবং বর্ষা মৌসুমের দুর্ভোগ থেকে মুক্তি লাভ করছেন।

স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে কদর ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd