• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ স্বপ্নই বেঁচে থাকার প্রেরণা ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা খুলনায় বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির উদ্যোগে পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতা নজরুল বর্ষে খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী যাহরুন তাসনিমের সাফল্য শুধু ভালো ফল করলেই হবে না, আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে- মো এনামুল হক ​খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গোলাম মোস্তফা তুহিনকে প্রাণঢালা শুভেচ্ছা নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারি গ্রেপ্তার রাণীশংকৈলে ১০০ পিস ইয়াবাসহ শাহিন আলম গ্রেপ্তার বিশ্বনাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত বিদ্যুৎ বিল বকেয়ায় সংযোগ বিচ্ছিন্ন, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর দর্শনার্থীদের পাশ কার্ড চালু

Reporter Name / ১৬৬ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দর্শনার্থীদের জন্য বিশেষ ‘পাশ কার্ড’ চালু করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর ২০২৫) দুপুর ১২টায় হাসপাতালের কনফারেন্স রুমে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ-ফৌজিয়া খান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ (দায়িত্বপ্রাপ্ত) ডা.মো.মজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ডা. মো. একরাম আহসান (জুয়েল), উপাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন বিভাগ)
ডা. সাইফুল ইসলাম, উপপরিচালক
ডা. এস. কে. এম. নাজমুল হাসান, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (হেমাটোলজি বিভাগ);
এবং ডা. মীর নূর-উস-সাদ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (কমিউনিটি মেডিসিন বিভাগ)।

এছাড়া বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল মালেক চৌধুরী।

বক্তারা বলেন,রোগী দর্শনার্থীর পাশ কার্ড চালুর মাধ্যমে হাসপাতালের নিরাপত্তা,শৃঙ্খলা ও রোগীসেবা আরও উন্নত হবে। দর্শনার্থীদের প্রবেশ-নিয়ন্ত্রণ সহজ হবে এবং হাসপাতালের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন ও রোগীবান্ধব থাকবে। সাইফুল মালেক বলেন, এই হাসপাতালের ভিতরে কোনো সিমের নেটওয়ার্ক পাওয়া যায় না, এতে রোগিদের অনেক ভোগান্তি হতে হয়,

অনুষ্ঠানে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

One response to “কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর দর্শনার্থীদের পাশ কার্ড চালু”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd