• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নরসিংদীতে অসহায় মালা আক্তারের পাশে জেলা প্রশাসন রাজিবপুরে ৭ বছরের দুই শিশুর অনন্য বন্ধুত্বে মুগ্ধ এলাকাবাসী খুলনাবাসীর উদ্দেশ্যে নগর প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর আবেগঘন বার্তা টাংগাইলে আপন খালুর সাথে ভাগ্নির পরকীয়া বিয়ে নয়, মেয়েদের শিক্ষায় জীবন উৎসর্গ: গোপালগঞ্জের রেখা রানী ওঝার অনন্য দৃষ্টান্ত বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ১ নরসিংদীতে প্রত্যাশা -২ প্রকল্পের আওতায় নিরাপদ বিদেশ ফেরত অভিবাসীদের শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধে নেত্রকোণায় মোবাইল কোর্ট: পাঁচজনকে জরিমানা মাধবপুরে সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসার উদ্বোধন বাঁশখালীতে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

খুলনাবাসীর উদ্দেশ্যে নগর প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর আবেগঘন বার্তা

Reporter Name / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনা নগরবাসীর উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। নগরবাসীকে শহরের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, একটি শহর শুধু ইট-পাথরের দালান, রাস্তা ও সেতুর সমষ্টি নয়; এটি মানুষের স্বপ্ন, ভালোবাসা ও আপন ঠিকানা।

নগরবাসীর উদ্দেশে দেওয়া বার্তায় নজরুল ইসলাম মঞ্জু বলেন, নগরীর প্রতিটি দিনের সঙ্গে মানুষের হাসি-কান্না, আশা-হতাশা ও প্রতিদিনের সংগ্রাম জড়িয়ে রয়েছে। তাই নগর উন্নয়নকে শুধু অবকাঠামোগত উন্নয়ন হিসেবে না দেখে নাগরিকদের জীবনমান ও নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত করে দেখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেটিকে আমি কখনো ক্ষমতা হিসেবে দেখিনি; দেখেছি আপনাদের সেবা করার এক মহান আমানত হিসেবে।”

নগর প্রশাসক বলেন, তিনি এমন একটি শহর গড়ে যেতে চান, যেখানে শিশুর ভবিষ্যৎ নিরাপদ হবে, প্রবীণদের চলাচল হবে স্বস্তিদায়ক, শ্রমজীবী মানুষ সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবেন এবং প্রতিটি নাগরিকের মতামত ও কণ্ঠস্বর গুরুত্ব পাবে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে নিজের শহর মনে করে খুলনাকে ভালোবাসতে হবে। নগরী পরিচ্ছন্ন রাখা, অন্যের অধিকারকে সম্মান করা এবং বিপদে একে অপরের পাশে দাঁড়ানোর মাধ্যমে একটি সুন্দর ও মানবিক নগর গড়ে তোলা সম্ভব।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, “আমি একা শহরকে বদলাতে পারবো না; আপনারা নগরবাসী ঐক্যবদ্ধ হলেই একটি শহর সত্যিকার অর্থে বদলে যায়।”

নিজের দায়িত্বের মেয়াদ প্রসঙ্গে তিনি বলেন, তিনি হয়তো সবসময় এই পদে থাকবেন না। তবে নগরবাসীর ভালোবাসা ও বিশ্বাস তার হৃদয়ে থেকে যাবে। দায়িত্বের শেষ দিনেও যেন তিনি বলতে পারেন যে, নগরবাসীর জন্য আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করেছেন—এটাই তার প্রত্যাশা।

তিনি আরও বলেন, “আপনারাই আমার শক্তি, আপনারাই আমার প্রেরণা।” সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এমন একটি নগর গড়ে তোলার আহ্বান জানান তিনি, যে নগরকে দেখে ভবিষ্যৎ প্রজন্ম গর্ব করে বলতে পারে—‘এটাই আমাদের শহর, এটাই আমাদের স্বপ্নের ঠিকানা।’

বার্তার শেষাংশে নগরবাসীর জন্য ভালোবাসা, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd