সানজিদা রুমা, নরসিংদী:
নরসিংদীর সদরে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগষ্ট ২০২৬) সকাল ১১টা নরয় নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউরোপীয় ইউনিয়ন ও সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর বাস্তবায়নে “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রির্টানী মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পাইকারচর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মানিক মিয়া সভাপতিত্বে ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম প্রোগ্রাম অর্গানাইজার মোহাম্মদ সোহরাব মোল্লা ও মোঃ মাজহারুল হক মোল্লা এ সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, এনজিও প্রতিনিধি,শিক্ষক, সাংবাদিক প্রতিনিধি, নারী সংগঠনের নেত্রী, বিদেশ ফেরত নারী ও পুরুষ অভিবাসী, অভিবাসী পরিবারের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি’সহ প্রমুখ।
প্রশাসনিক কর্মকর্তা মোঃ মানিক মিয়া বলেন মানুষ যদি সঠিকভাবে বিদেশ যেতে চায় তাহলে ব্র্যাক ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যোগাযোগ করলে উপকৃত হবে। সেখান থেকে সঠিক তথ্য নিয়ে বিদেশ যেতে পারবে এবং ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত অধিবাসীদের ব্র্যাক থেকে ঘুরে দাঁড়ানোর জন্য সহযোগিতা করা হয় জন্য ব্র্যাক কে ধন্যবাদ। সবাই যেনো সঠিক নিয়ম মেনে বিদেশ যায় তার পরামর্শ দেন।
বিশেষ অতিথি হিসেবে আবদুস সবুর প্রধান শিক্ষক, বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় তিনি বলেন সবাই যদি সঠিক ভাবে বিদেশ যেতে চায়, কাজ শিক্ষার মাধ্যমে ভাষা শিখে যায়। যাওয়ার আগে সঠিক পরামর্শের জন্য ব্র্যাকে যোগাযোগ করে। সকল কাগজপত্র ফটোকপি করে বাড়িতে ও অন্য জায়গায় নিরাপদে রেখে যায়। সরকারি নিয়ম মেনে যেনো বিদেশ যায় সে বিষয়ে সবাইকে আহবান জানান।