• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ এক প্লেট ভাত আজমুল হত্যা- একটি ময়নাতদন্ত কামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাফিজার রহমান হাফিজ উইনিপেগে নদীতে ঝাঁপ দিয়ে বাবা-মেয়েকে উদ্ধার, দুই বাসিন্দা পেলেন Mayor’s Award of Valour লোহাগাড়া সদর ইউনিয়ন নিয়ে ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে রাস্তাঘাট উন্নয়ন থেকে মাদক-জুয়া প্রতিরোধ— আরিফুলের পরিকল্পনা বেনাপোলে কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মহান স্বাধীনতার ৫৫ বছর ও জাতীর অপূর্ণ প্রত্যাশা বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র আরিফ নিখোঁজ, থানায় জিডি

খুলনায় ৪ ছিনতাইকারী গ্রেফতার, দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত মালামাল উদ্ধার

Reporter Name / ২২৪ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫

 

মোঃ মাহফুজুর রহমান, বিশেষ প্রতিনিধি খুলনা বিভাগ

গত (২৮ মে) নগরীর হরিণটানা থানায় একটি দস্যুতার মামলা রুজু হয়। ছিনতাইকারীদের সনাক্ত ও গ্রেফতারের জন্য মামলার নিবিড় তদন্ত শুরু করে থানা পুলিশের একটি চৌকস টিম। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের সনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২৮ মে দুপুরে হরিণটানা থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতয়ালী থানাধীন বসুন্দিয়া জঙ্গলবাধাল এলাকা হতে আসামী ১ দেলোয়ার সরকার (২৯), পিতা-নিজাম উদ্দিন, স্বপন সরকার, সাং-ইসলাম নগর, ময়ূর ব্রীজ কাদেরের কালভাটের পাশে, থানা-হরিণটানা, ২) রিয়াদ খলিফা (২২), পিতা-মোঃ শাহিন খলিফা, সাং-কেনাভাঙ্গা, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-সোনাডাঙ্গা নবীনগর, থানা-সোনাডাঙ্গা মডেল এবং ৩) সাইফুল গাজী (৩২), পিতা-মৃত মাগরেব গাজী, সাং-আইডিয়াল কলেজ রোড, থানা-সোনাডাঙ্গা মডেল, জেলা-খুলনাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী দেলোয়ারের হেফাজত হতে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত ১টি চাপাতি ও বাদীর নিকট হতে ছিনিয়ে নেওয়া ১টি স্যামস্যাং মোবাইল এবং ১টি ট্যাব উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৯ মে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বটতলী বাজার হতে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত ১টি SUZUKI মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং ছিনতাইয়ের ঘটনায় জড়িত অপর আসামী তুষার শেখ (২০), পিতা-গোলাম মোস্তফা শেখ, সাং-বারাসাত, থানা-তেরখাদা, এ/পি সাং-খানজাহান নগর, থানা-হরিণটানা, খুলনাকে গত ৩০ মে ২০২৫ খ্রিঃ বিকেলে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকা হতে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায় গ্রেফতারকৃত আসামীগণ পেশাদার ছিনতাইকারী। তারা নগরীর বিভিন্ন থানা এলাকায় চুরি, ছিনতাই, দস্যুতাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করে আত্মগোপন করে থাকে। মামলাটির তদন্ত অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd