• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
গাইবান্ধা জেলা প্রশাসকের মানবিক উদ্যোগে নতুন ঘর পেলেন ‘এক টাকার মাস্টার’ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান পানামনগরে জবি তরুণ লেখক ফোরামের নবীনবরণ ও বনভোজন অনুষ্ঠিত খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে বর্ণশিল্পী ধনঞ্জয় রায়কে ফুলেল শুভেচ্ছা ভালোবাসা, বিশ্বাস ও ত্যাগের ১২ বছর পেরিয়ে ১৩তম বছরে নুর ইসলাম মৃধা দম্পতি অণুগল্প: সঠিক ঠিকানা নাগেশ্বরীতে একই দিনে দুই বীর মুক্তিযোদ্ধার পরলোকগমন, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কোর্টে হাজিরা দিয়ে ফেরার পথে কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অন্তরার বিরামপুরে অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে বিশেষ অনুদান, সেলাই মেশিন ও চেক বিতরণ নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবা উদ্ধার, শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ২৮

খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে বর্ণশিল্পী ধনঞ্জয় রায়কে ফুলেল শুভেচ্ছা

Reporter Name / ১৩ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
খুলনা আর্ট একাডেমির হ্যান্ডরাইটিং প্রশিক্ষক, বর্ণশিল্পী ধনঞ্জয় রায় হ্যান্ডরাইটিং এসোসিয়েশন অব বাংলাদেশ-এর নির্বাহী সদস্য ও খুলনা বিভাগের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে খুলনা আর্ট একাডেমি।৩১ জুলাই খুলনা নগরীর ৩৬, আয়েশা কটেজ, ইকবাল নগরে অবস্থিত খুলনা আর্ট একাডেমিতে এ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধনঞ্জয় রায় বর্তমানে খুলনা আর্ট একাডেমির হ্যান্ডরাইটিং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৬ সালে তিনি হ্যান্ডরাইটিং এসোসিয়েশন অব বাংলাদেশ-এর নির্বাহী সদস্য ও খুলনা বিভাগের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় একাডেমির প্রতিষ্ঠাতা চিত্রশিল্পী মিলন বিশ্বাস কচিকাঁচা শিক্ষার্থীদের নিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।এ সময় উপস্থিত ছিলেন একাডেমির সহকারী শিক্ষক লিটন মন্ডল, সম্প্রীতি বিশ্বাস, যাহরুন, রাইয়ান, আদিত্য পালসহ একাডেমির অন্যান্য শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা।এ সময় চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন,“ধনঞ্জয় রায়ের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং খুলনা বিভাগের শিক্ষা ও হাতের সুন্দর লেখা আন্দোলনের জন্য একটি গৌরবময় স্বীকৃতি। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমি-এর মাধ্যমে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা, শুদ্ধ বানানচর্চা এবং মানসম্মত শিক্ষা বিস্তারে কাজ করে আসছেন। এছাড়াও খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে তিনি সম্পৃক্ত থেকে হাতের সুন্দর লেখা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। একই সঙ্গে তিনি খুলনা আর্ট একাডেমির হাতের লেখা বিভাগের একজন প্রশিক্ষক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাঁর এই স্বীকৃতি আমাদের সকলের জন্য আনন্দ, গর্ব ও অনুপ্রেরণার।”তিনি আরও বলেন,“ধনঞ্জয় রায়ের নেতৃত্বে খুলনা বিভাগে হাতের সুন্দর লেখা চর্চা আরও বিস্তৃত হবে এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীরা এর মাধ্যমে উপকৃত হবে এমনটাই আমাদের প্রত্যাশা। তাঁর অভিজ্ঞতা, নিষ্ঠা ও কর্মদক্ষতা হ্যান্ডরাইটিং এসোসিয়েশন অব বাংলাদেশ-এর কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমরা বিশ্বাস করি।”খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে ধনঞ্জয় রায়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের ধারাবাহিক সাফল্য কামনা করা হয়। পাশাপাশি হ্যান্ডরাইটিং এসোসিয়েশন অব বাংলাদেশ-এর নবনির্বাচিত নির্বাহী সদস্য ও খুলনা বিভাগের সভাপতি হিসেবে তাঁর নতুন দায়িত্ব সফলভাবে পালনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd