• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ঢাকায় Regenexx Pain Solution-এর যাত্রা শুরু, আধুনিক চিকিৎসায় নতুন দিগন্ত নেত্রকোনায় ৫ লাখ টাকার ভারতীয় ফুচকাসহ ৪ চোরাকারবারি আটক নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ বান্দরবান জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ইয়াতিম-অসহায়ের অধিকার রক্ষা ও ব্যবসায় নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বান: চুনতীর সীরাতুন্নবী মাহফিলে বক্তারা ধামইরহাটে হাসুয়ার কোপে এক যুবক নিহত জীবন সংগ্রামে ঝুঁকি নিয়ে গাছ ঝুরে চলছে জলিলের জীবিকা সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা, ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলার সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ শুরু

চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে ক্যান্টিন বয় গ্রেফতার

Reporter Name / ২৬ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
৯৯৯ নম্বরে জরুরি ফোন পেয়ে চলন্ত ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেন থেকে ধর্ষণের শিকার এক নারীকে উদ্ধার করেছে শান্তাহার রেলওয়ে থানা পুলিশ। এ ঘটনায় ট্রেনের এক ক্যান্টিন বয়কে গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত ৩১ আগস্ট ২০২৬, সোমবার রাতে।

পুলিশ ও ৯৯৯ সূত্রে জানা যায়, রাতের বেলা ৯৯৯-এ ফোন করে এক নারী কান্নাজড়িত কণ্ঠে জানান, চলন্ত ট্রেনে তাকে ৩ জন মিলে ধর্ষণ করেছে। ৯-এর কলটেকার কনস্টেবল মোঃ কাইফ শাহ কলটি রিসিভ করেন। তাৎক্ষণিকভাবে ট্রেনের অবস্থান নিশ্চিত করে পরবর্তী স্টপেজ শান্তাহার রেলওয়ে থানাকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়। ৯ পুলিশ ডিসপাচার এএসআই তরুন কুমার আচার্য সার্বক্ষণিক কলার ও থানার সাথে যোগাযোগ রাখেন।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, তিনি ঢাকা বিমানবন্দর থেকে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে টিকেট ছাড়া কুড়িগ্রাম এক্সপ্রেসে উঠেন। এসময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে ট্রেনের ক্যান্টিন বয় এবং আরও দুইজন তাকে সিটে বসিয়ে দেওয়ার কথা বলে ক্যান্টিন বয়দের রুমে নিয়ে ধর্ষণ করে।

সংবাদ পেয়ে শান্তাহার রেলওয়ে থানা পুলিশের একটি দল ট্রেনটি শান্তাহার স্টেশনে পৌঁছালে ৪৪ বছর বয়সী ভুক্তভোগী নারীকে উদ্ধার করে।

এ ঘটনায় ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক (২২)-কে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি নাটোরের লালপুর থানার আব্দুলপুর গ্রামে। পিতার নাম মৃত মাসুদ রানা।

শান্তাহার রেলওয়ে থানার ওসি জানান, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। পলাতক অপর দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd