• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত খুলনায় ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষায় ৭৫ শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ জয়পুরহাটের পাঁচবিবিতে সূর্য পুজা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে এসআরবি -৫ অভিযানে বিপুল পরিমাণ নেশার সিরাপ উদ্ধার, আটক ১ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক – ১ আলোকিত লালমনিরহাট গঠনে সাইকেল র‍্যালির উদ্বোধনে ১০ কিলোমিটার সাইকেল চালালেন ত্রাণমন্ত্রী পদুয়ায় চেয়ারম্যান প্রার্থী হতে যুবসমাজের সমর্থন ও সহযোগিতা চাইলেন নুরুল ইসলাম সিকদার ডোমারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলন ও মাংসের দোকানে চারজনকে ১৪ হাজার টাকা জরিমানা

জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষায় ৭৫ শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

জগন্নাথপুর প্রতিনিধি:
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিভা লালনের প্রত্যয়ে দি জগন্নাথপুর ইসলামিক সোসাইটি সিলেট ও জগন্নাথপুর ইসলামিক সোসাইটি ইউকে-এর যৌথ উদ্যোগে তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর শনিবার সকাল সাড়ে দশটায় জগন্নাথপুর উপজেলার শাহজালাল জামেয়া আলিম মাদ্রাসার হলরুমে এ পরীক্ষা সম্পন্ন হয়।

এবারের মেধাবৃত্তি পরীক্ষায় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন প্রান্তের ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ তদারকিতে দায়িত্ব পালন করেন মেধাবৃত্তি পরীক্ষার সদস্য সচিব মাওলানা আব্দুল কবির, দি জগন্নাথপুর ইসলামিক সোসাইটি সিলেটের চেয়ারম্যান মাস্টার মো. আবু তাইদ এবং সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন।

এ সময় অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, পাটলি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু সালেক, বিশিষ্ট শিক্ষাবিদ কবির উদ্দিন, শিক্ষানুরাগী জুলফিকার আহমদ মনি এবং যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ফয়জুর রহমান ছমির, মাস্টার আব্দুল মালিক, কিশোর কণ্ঠ পাঠক ফোরামের জগন্নাথপুর উপজেলা পরিচালক আফজাল হোসাইন। এছাড়া বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজক নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের সুপ্ত মেধার বিকাশ, সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করতেই প্রতি বছর এ বৃত্তির আয়োজন করা হয়। তারা উল্লেখ করেন, শুধু মেধাবৃত্তি নয়, মেধার লালন ও আদর্শ সমাজ বিনির্মাণের লক্ষ্যে জগন্নাথপুর ইসলামিক সোসাইটি ইতিমধ্যে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে এবং শিক্ষা বিস্তারে বহুমুখী সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। উপস্থিত অভিভাবক ও শিক্ষকমণ্ডলী সোসাইটির এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এই ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রম চলমান রাখার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd