• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গোপালপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী র‍্যালি-আলোচনায় মুখর রাণীশংকৈল, নতুন প্রজন্মকে নজরুল চর্চার আহ্বান বান্দরবান ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসায় ২ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত রংপুরের মাছুয়াপাড়ায় ৪ খুন: ডোপ টেস্টে ধরা পড়লো না মাদক নীলফামারী সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবীনবরণ জগন্নাথপুরে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ জগন্নাথপুরে ট্রলি চলাচলে বাধা দেওয়ায় মা-মেয়েকে কুপিয়ে ও পিটিয়ে জখম, থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ের পর্যটন ও সমতলের চা চাষ অর্থনৈতিক সমৃদ্ধির অনন্য দৃষ্টান্ত’ —মার্কিন রাষ্ট্রদূত

জগন্নাথপুরে ট্রলি চলাচলে বাধা দেওয়ায় মা-মেয়েকে কুপিয়ে ও পিটিয়ে জখম, থানায় অভিযোগ

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

মোহাম্মদ সুজন মিয়া, জগন্নাথপুর:

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকায় নিজস্ব জায়গায় নির্মিত কাঁচা রাস্তায় মাটির ট্রলি চলাচলে বাধা দেওয়ায় মা ও তার ১৬ বছর বয়সী মেয়েকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ খালেদা বেগম (৩৮) বাদী হয়ে একই এলাকার ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে বিবাদী করে জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ৩০ আগস্ট (রোববার) বিকেল আনুমানিক ৪টার দিকে পূর্ব ভবানীপুর এলাকার ৮নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার তাদের নিজ জায়গা দিয়ে যাতায়াতের জন্য একটি কাঁচা রাস্তা তৈরি করে। রাস্তাটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় ট্রাক বা ট্রলি চলাচলে নিষেধ করা সত্ত্বেও অভিযুক্তরা জোরপূর্বক মাটির ট্রলি নিয়ে যাতায়াত করে আসছিল।
ঘটনার দিন বিকেলে অভিযুক্তরা আবারো মাটির ট্রলি নিয়ে উক্ত রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করলে বাদী খালেদা বেগম ও তার পরিবারের সদস্যরা প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদী তানভির মিয়া (২৫) লাঠি দিয়ে খালেদা বেগমকে এলোপাতাড়ি মারধর করেন। এসময় মাকে বাঁচাতে মেয়ে সামিয়া বেগম (১৬) এগিয়ে এলে ১নং বিবাদী সায়মন মিয়া (২২) তার হাতে থাকা বেলচা দিয়ে সামিয়ার কপালে আঘাত করে মারাত্মক রক্তাত্ত জখম করে। পরবর্তীতে অন্যান্য বিবাদীরাও তাদের লাঠিসোটা দিয়ে মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলায় আহত সামিয়া বেগমের মাথায় ৫টি সেলাই লেগেছে বলে জানা গেছে। বিবাদীরা ঘটনা শেষে প্রাণনাশের হুমকি দেওয়ায় বর্তমানে ভুক্তভোগী পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd