• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিলেট রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সাহাদাত হোসেন কামাল খানকে সংবর্ধনা বিশ্বনাথে মহরম চ্যারিটি অর্গানাইজেশনের পাঁচ শতাধিক মানুষকে সহায়তা প্রদান দুর্গম খালিয়াজুড়ী থানায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, পরিদর্শনে নির্মাণাধীন নতুন ভবন সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান কবিতা: আজও প্রচণ্ড ভালবাসি তোমাকে সংগ্রাম ও সফলতার ২৫’বছরে এসডিএস নেত্রকোনায় পৃথক মোবাইল কোর্টে ৮৭ হাজার টাকা জরিমানা, ২ জনের কারাদণ্ড সাতকানিয়ার প্রভাবশালী আরেফাগং এর ৩ ভাড়াটিয়া সন্ত্রাসী কারাগারে, মা-মেয়ে পলাতক

জবির ছয় বাসে ওয়াই-ফাই, একসঙ্গে যুক্ত হতে পারবে ৩২ জন

Reporter Name / ৩৩ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সীমান্ত, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতের সময় ইন্টারনেট সুবিধা দিতে ছয়টি বাসে পরীক্ষামূলকভাবে ওয়াই-ফাই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পরিবহন সম্পাদক মো. মাহিদ খানের উদ্যোগে এ কার্যক্রম নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে নোওর, তুরাগ, কালিগঙ্গা, পদ্মা, আড়িয়াল ও ঐতিহ্য বাসে রাউটার স্থাপন করা হবে। ইতোমধ্যে এ জন্য রাউটার আনা হয়েছে বলে জানা গেছে।

রাজধানীর বিভিন্ন প্রান্তসহ দূরদূরান্ত থেকে প্রতিদিন বাসে করে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করেন জবির শিক্ষার্থীরা। দীর্ঘ যাত্রাপথে মোবাইল ডাটা শেষ হয়ে যাওয়া, পর্যাপ্ত ডাটা প্যাকেজ না থাকা কিংবা নেটওয়ার্ক সমস্যার কারণে প্রয়োজনের সময় ইন্টারনেট ব্যবহার করতে ভোগান্তিতে পড়েন অনেকে। শিক্ষার্থীদের এ বিষয়টি বিবেচনায় নিয়ে যাতায়াতের সময় ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে উদ্যোগটি নেওয়া হয়েছে।

জানা গেছে, প্রাথমিকভাবে স্পন্সর ও বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে নির্ধারিত ছয়টি বাসে রাউটার স্থাপন করা হবে। প্রতিটি বাসে একসঙ্গে সর্বোচ্চ ৩২ জন শিক্ষার্থী ওয়াই-ফাইয়ে সংযুক্ত হতে পারবেন। জরুরি প্রয়োজনে থাকা শিক্ষার্থীরা যাতে সহজে ইন্টারনেট সুবিধা পান, সে বিষয়টি বিবেচনায় রেখেই এ সীমা নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম মাসের ইন্টারনেট ব্যয় জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খান নিজেই বহন করবেন। পরবর্তী সময়ে ইন্টারনেট ব্যবহারের ব্যয় সংশ্লিষ্ট বাসের শিক্ষার্থীদের মাধ্যমে বহন করার পরিকল্পনা রয়েছে।

জকসুর নির্বাচনি ইশতেহারেও বিশ্ববিদ্যালয়ের বাসগুলোতে ওয়াই-ফাই সুবিধা চালুর বিষয়টি উল্লেখ ছিল। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাহিদ খান।

এ বিষয়ে জকসুর পরিবহন সম্পাদক মো. মাহিদ খান বলেন, যাদের জরুরি প্রয়োজন নেই, তাঁদের ওয়াই-ফাই ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে। এতে প্রয়োজনের সময় ইন্টারনেট দরকার এমন শিক্ষার্থীরা সংযোগ পাওয়ার সুযোগ পাবেন। কোনো বাসে ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর প্রয়োজন হলে ওয়াই-ফাইয়ের সক্ষমতা বাড়ানো যাবে। তবে এতে মাসিক খরচও বাড়বে এবং অতিরিক্ত ব্যয় সংশ্লিষ্ট বাসের শিক্ষার্থীদের বহন করতে হবে।

তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর মাসে ৪০ থেকে ৫০ টাকা খরচ হলেও যাতায়াতের সময় প্রয়োজনীয় ইন্টারনেট সুবিধা পাওয়া গেলে এটি শিক্ষার্থীদের জন্য উপকারী হবে। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী দূরদূরান্ত থেকে বাসে যাতায়াত করেন। তাঁদের কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে কার্যক্রমটি সফল হলে পর্যায়ক্রমে সব বাসকে ওয়াই-ফাইয়ের আওতায় আনা হবে। এ বিষয়ে আমাদের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. তারেক বিন আতিক স্যার আমাকে অনেক সহযোগিতা করছেন।

এ বিষয়ে জবির পরিবহন প্রশাসক অধ্যাপক ড. তারেক বিন আতিক বলেন, কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের বাসগুলোতে ট্র্যাকিংয়ের জন্য জিপিএস স্থাপন করা হয়েছে। এখন পরীক্ষামূলকভাবে বাসগুলোতে রাউটার স্থাপন করা হচ্ছে। মূলত মাহিদের উদ্যোগেই এ কার্যক্রম নেওয়া হয়েছে। এতে আশানুরূপ ফল পাওয়া গেলে পর্যায়ক্রমে সব বাসে এ সুবিধা চালু করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাসে যাতায়াতের সময়টুকু পড়াশোনাসহ অন্যান্য প্রয়োজনীয় কাজে সহজেই ব্যবহার করতে পারবে। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd