• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ময়মনসিংহের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বারোপ প্রতিমন্ত্রীর সৌদি আরব থেকে আড়াই মাস পর ফিরলো কটিয়াদীতে রুবেলের মরদেহ জগন্নাথপুর সংবাদ কৃতিত্বের স্বাক্ষর রাখল সাঈদা রাইছা লাবীবা, এইচএসসিতে জিপিএ-৫ অর্জন বিশ্বনাথে সাংবাদিকের ওপর হামলা: আহত ৫, থানায় অভিযোগ পাটগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বুড়িমারী স্থল বন্দরে আমদানি ও রপ্তানিকারক এসোসিয়েশনের মতবিনিময় সভা সংসার সামলিয়ে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন গৃহিণী রীতি খাতুন সিংগাইরে হস্ত ও কুটির শিল্পপণ্য মেলা পরিদর্শন করলেন ডিসি পূর্বধলায় ৪ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড

জাকের পার্টির হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি হলেন জয়নুল আবেদীন জনু

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

ফোরকান উদ্দিন রোমান, মাধবপুর প্রতিনিধি:

জাকের পার্টির হবিগঞ্জ জেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) হবিগঞ্জ প্রেসক্লাবে জাকের পার্টি আয়োজিত এ সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মহোদয়ের নির্দেশনায় আয়োজিত সভায় জয়নুল আবেদীন জনুকে হবিগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এর আগে তিনি মাধবপুর উপজেলা জাকের পার্টির সভাপতির দায়িত্ব পালন করেন।

সভায় দায়িত্ব প্রদান করেন জাকের পার্টির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আলহাজ্ব জসিম উদ্দিন চৌধুরী।

নতুন দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে জয়নুল আবেদীন জনু এখন জেলা পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ জেলা ও উপজেলা পর্যায়ে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে জয়নুল আবেদীন জনু বলেন, দলের চেয়ারম্যান মহোদয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে এ দায়িত্ব পালনের চেষ্টা করব। হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে সকল নেতাকর্মীর সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd