• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য পাঁচবিবিতে নিষিদ্ধ সংগঠনের ২ কর্মী আটক পাঁচবিবি আদিবাসী পল্লীতে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রূপসায় নির্মাণাধীন ইটের দেয়াল ধসে প্রাণ গেল খলিলুর রহমানের মাদারীপুর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি শেরপুরে জেলা প্রশাসকের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন, ৫০ পরিবার পেল খাদ্যসামগ্রী ও কম্বল জামালপুরে টিআরসি নিয়োগের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত টেকসই ব্যবসায়িক শিক্ষায় কানাডায় দ্বিতীয় স্থানে ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের অ্যাসপার স্কুল নেত্রকোণায় এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ফলোআপ সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সিলিন্ডার গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

জামালপুরে টিআরসি নিয়োগের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত

Reporter Name / ২১ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
জামালপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে অক্টোবর-২০২৬ নিয়োগ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) জামালপুর পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে ১৩, ১৪ ও ১৫ নভেম্বর প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা, ২৫ নভেম্বর লিখিত পরীক্ষা এবং ৫ ডিসেম্বর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় তুলে ধরা হয়।
প্রস্তুতিমূলক ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন। তিনি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে প্রতিটি ধাপ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, নেত্রকোনা) স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, শেরপুর) নাসরিন আক্তার, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আদনান নূহাশ, জামালপুর পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রেহেনা জান্নাতসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া নিয়োগ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd