• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি, ৩১ অক্টোবর অধ্যক্ষ আব্দুছ শহীদের বিদায় সংবর্ধনা নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ বাগেরহাটে জমি নিয়ে বিরোধের জেরে বসতঘরে হামলা, কুপিয়ে জখম ও লুটপাটের অভিযোগ ফতুল্লায় জামায়াতের রুকনকে পিটিয়ে জখমের অভিযোগ কটিয়াদীতে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু ‎সুনীল অর্থনীতি ও উন্নয়নের সুফল কারা পাচ্ছেন? পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ১ পাঁচবিবিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টাঙ্গাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ সর্বসাধারণকে বিতরণ না করে যমুনা নদীতে ফেলার চেষ্টা

Reporter Name / ৪৯ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

আকাশ দাস, টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ সর্বসাধারণকে বিতরণ না করে মেয়াদোত্তীর্ণ করা হয়েছে। পরে সেগুলো যমুনা নদীতে ফেলার চেষ্টা করা হচ্ছিল।
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ পিকআপ ভর্তি করে ভূঞাপুর যমুনা নদীতে ফেলতে গিয়ে পিকআপ চালক আটক হয়েছে। বুধবার (২৬ আগস্ট) মধ্যরাতে স্থানীয় জনগন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

মধ্যরাতে একটি মালবোঝাই পিকআপ উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের টি রোডের কালা সড়ক ধরে যুমনা নদীর দিকে সন্দেহজনকভাবে অবস্থান করায় স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় চালক আটক হলেও পালিয়ে যায় অন্যরা। পরে পিকআপের চালক আজমত জানান, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তার পিকআপ ভাড়া করেছে।

পরে স্থানীয়রা ভূঞাপুর উপজেলা প্রশাসনকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ও মালামাল জব্দ করা হয়। এছাড়া ওই পিকআপের চালককে থানায় আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংবাদিকদের বলেন, জনগণ ওষুধ ও পিকআপ আটক করেছে। পরে আমরা থানায় এনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd