• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় কেন্দ্রীয় মন্দিরের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: পরিচিতি সভায় দায়িত্ব হস্তান্তর লোহাগাড়া স্টার সুপার মার্কেটে বিবি আনা শপের শুভ উদ্বোধন নরসিংদীতে একদিনে নানা ঘটনা: বাল্যবিবাহ বন্ধ, প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, হত্যা, মানববন্ধন ও সড়ক দুর্ঘটনা জগন্নাথপুরে ইউপি সদস্যকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে গ্যাজেটভুক্ত ও মরণোত্তর রাষ্ট্রীয় সম্মানের দাবিতে শাহবাগে মানববন্ধন দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল তুহিন হত্যার এক বছরেও মেলেনি বিচার, অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠনের তীব্র দাবি পূর্বধলায় মসজিদে মাদক, জুয়া ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মাদকমুক্ত ও আধুনিক পূর্বধলা সদর ইউনিয়ন গড়ার অঙ্গীকার সাখাওয়াত হোসেন খাঁন পলাশের

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে চা দোকানদারসহ দুইজনের মৃত্যু

Reporter Name / ৩০ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক চা দোকানদারসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুশারিগাঁও গ্রামের চা দোকানদার শান্তি রানী এবং সুঁই রাম।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, রোববার দুপুরে বৃষ্টির সময় শান্তি রানীর চায়ের দোকানে অবস্থান করছিলেন সুঁই রাম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।

এ আকস্মিক ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম নেমে এসেছে। এলাকাবাসীর মধ্যেও বিরাজ করছে গভীর শোক।

এদিকে বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অপ্রয়োজনে বাইরে অবস্থান না করা, খোলা মাঠ, উঁচু স্থান, গাছের নিচে কিংবা টিনের ঘরের আশপাশে আশ্রয় না নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আবহাওয়া খারাপ হলে নিরাপদ ভবনে আশ্রয় নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd