• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান রাণীশংকৈলে মাদকের আখড়ায় এসিল্যান্ডের অভিযান, মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড চামারীর পথে পথে মোটরসাইকেলের বহর, চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইয়ের শোডাউন সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান

ডিমলায় কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্র বিতরণ

Reporter Name / ২৬৭ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীর ডিমলা উপজেলায় কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ১০টি ইউনিয়নে ১০টি রিপার, ১০টি পাওয়ার স্প্রেয়ার ও ৫টি রাইস ট্রান্সপ্লান্টার দেওয়া হয়।

বুধবার (২৭ আগস্ট) দুপুর ১টায় উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান এর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এ যন্ত্রপাতি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রওশন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাসুদুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি খাতকে আধুনিকায়নের মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষি যন্ত্রপাতির যথাযথ ব্যবহার করলে শ্রম ও সময় দুই-ই বাঁচবে, উৎপাদনও বাড়বে বহুগুণে। তবে কোনো অবস্থাতেই এই যন্ত্রপাতি বিক্রি বা অপব্যবহার করা যাবে না। কেউ বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বক্তারা আরও বলেন, এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের যান্ত্রিক চাষাবাদে উদ্বুদ্ধ করা এবং কৃষি খাতে ব্যয় কমিয়ে লাভ বাড়ানো সম্ভব হবে। এর ফলে কৃষকরা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয় খাদ্য নিরাপত্তা আরও জোরদার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd