• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ মনুষ্যত্বের বাজারদর নিউ ইয়র্কের বিলাসবহুল জীবন ছেড়ে নিজ জেলা ঠাকুরগাও মেয়র প্রার্থী হতে চান আনছারুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ সভায় চাঁপাইনবাবগঞ্জ শ্রেষ্ঠ জেলা দীর্ঘদিন ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল তিন তরুণী গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলীম উদ্দিন আর নেই দিরাইয়ে পাষন্ড পিতার হাতে নিস্পাপ দুই শিশুসন্তান খুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন চরনারচরের সাবেক ইউপি চেয়ারম্যান রতন ও আজিজুল প্রযুক্তিনির্ভর ও নিরবচ্ছিন্ন মনিটরিংয়ে আরও গতিশীল হচ্ছে কেএমপি ডেঙ্গু রোগীদের চিকিৎসার খোঁজ নিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সিংগাইরে অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু

ডেঙ্গু রোগীদের চিকিৎসার খোঁজ নিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল (সদর হাসপাতাল) পরিদর্শন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

বুধবার সকালে তিনি হাসপাতালে গিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি চিকিৎসাসেবা, ওষুধপত্র ও হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কেও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ সময় কেসিসি প্রশাসক হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেন। রোগীরা চিকিৎসাসেবা নিতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না, চিকিৎসক দেখানো, পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ পাওয়া এবং হাসপাতালের পরিবেশ নিয়ে তাদের কোনো অভিযোগ রয়েছে কি না—এসব বিষয়ে তিনি সরাসরি তাদের কথা শোনেন।

রোগী ও স্বজনদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শুনে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মীদের রোগীদের প্রতি আন্তরিক ও মানবিক আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে তিনি ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসাসেবার মান আরও উন্নত করা এবং রোগীদের প্রয়োজনীয় সেবা দ্রুত নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

কেসিসি প্রশাসকের এমন সরেজমিন পরিদর্শন ও রোগীদের সঙ্গে সরাসরি কথা বলাকে স্বাগত জানিয়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে এবং রোগীদের ভোগান্তি কমবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd