• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান সেবায় আস্থা, দায়িত্বে সাহসিকতা—এসিল্যান্ড মুজিবুর রহমানকে বহালের দাবি রাণীশংকৈলবাসীর সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত ৭ থানাকে পেছনে ফেলে শ্রেষ্ঠ বালিয়াডাঙ্গী, ওসি বুলবুলের হাতে সম্মাননা গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান: ৫ লক্ষ টাকা জরিমানা ও ২৭টি ড্রেজার ধ্বংস একটি হার না মানা গল্প লোহাগাড়ায় ২ হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ ২ জন গ্রেফতার কটিয়াদীতে নেশার টাকা যোগাতে চার পরিবারের পাঁচ সন্তান বিক্রির অভিযোগ

নতুনতারা সোমবারের সাহিত্য আড্ডা ও দোয়া অনুষ্ঠিত

Reporter Name / ৭৯৬ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

“আজ ও আগামীর স্বপ্ন” শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা আয়োজিত নিয়মিত সোমবারের আড্ডা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় ৩০ জুন ২০২৫, সোমবার, সন্ধ্যা ৭ টা থেকে রাত ৮.৩০ পর্যন্ত। নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান শাখাওয়াৎ হোসেন স্বপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন কেন্দ্রীয় আন্তর্জাতিক উপদেষ্টা ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা ও সাপ্তাহিক নতুনতারা সম্পাদক ও প্রকাশক শেখ আবু আসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক নতুনতারা ও সাপ্তাহিক আজকের জনকথা’র সাহিত্য সম্পাদক মোঃ রহমত আলী। নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মনিরুজ্জামান আকন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ আকরাম হোসেন মল্লিক, মোঃ তুহিন হোসেন সাফিন, রফিকুল ইসলাম প্রমূখ। 

অনুষ্ঠান শেষে খুলনার প্রয়াত কবি, সাহিত্যিক, সাংবাদিক, নাগরিক নেতা সহ নতুনতারা পরিবারের প্রয়াত গর্বিত আজীবন সদস্য ও সাধারণ সদস্যদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মনিরুজ্জামান আকন। আগামী সোমবার ৭ জুলাই বিকাল ৫ টায় বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় নারকেল গাছের চারা রোপণ কর্মসূচি পালন করা হবে নতুনতারা ভবনের নিজস্ব আঙিনায় ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd