• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিরাপদ যাতায়াতের নতুন উদ্যোগ: ঢাকার সড়কে ‘পিংক বাস’ সারাদেশে তীব্র গ্যাস সংকট: থমকে গেছে জনজীবন ও শিল্প উৎপাদন মাদক কারবারিদের আতঙ্ক ডিবি ওসি গোলাম রসুল কাজল, রাণীশংকৈলে ৬১৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নেত্রকোণায় জনস্বার্থে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: বালু উত্তোলন, মাদক ও অবৈধ দখলের দায়ে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২০ পরিবারের মাঝে ৬৮ লাখ টাকার চেক বিতরণ খুলনায় ‘ছেলেধরা’ সন্দেহে যুবককে গণপিটুনিতে হত্যার অভিযোগ বালাপাড়া দাখিল মাদ্রাসার সংস্কারে ২০ লাখ টাকা বরাদ্দ, সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান শেরপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ১৬ বছর ধরে বকেয়া ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবি: গ্রামীণফোন হাউসের সামনে সাবেক শ্রমিকদের শান্তিপূর্ণ সমাবেশ

নয়াচর বাজারে ইয়াবাসহ জনতার হাতে জাহিদুল আটক

Reporter Name / ৬৭ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মো. শাহরিয়ার
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নয়াচর বাজারে ইয়াবাসহ জাহিদুল নামে এক ব্যক্তিকে জনতা আটক করেছে বলে জানা গেছে। আটক জাহিদুল বড়বের কিতনকাটি চরের বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট ২০২৬) নয়াচর বাজার এলাকায় জাহিদুলকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ইয়াবা পাওয়া গেছে বলে স্থানীয়রা দাবি করেন। এ ঘটনায় বাজার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।

স্থানীয় জনতা জানায়, আমরা তাকে নিজেরা কোনো শাস্তি দেব না। আমরা তাকে থানায় হস্তান্তর করবো। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

এলাকাবাসী জানান, প্রত্যন্ত চরাঞ্চলে মাদকের বিস্তার নিয়ে তারা উদ্বিগ্ন। মাদকের সরবরাহ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত নজরদারি ও অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তারা।

তবে এ ঘটনায় উদ্ধার হওয়া মাদকের সঠিক পরিমাণ ও অন্যান্য বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের পর নিশ্চিত হওয়া যাবে। আটক জাহিদুলকে থানায় হস্তান্তরের পর আইনগত প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনাটি ঘিরে নয়াচর বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd