• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

নাট্যকলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন পূর্ণাঙ্গ কমিটির নেতৃত্বে হাবীব ও কাওসার

Reporter Name / ৬৬ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সীমান্ত, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ প্রাঙ্গণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশ ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হলো নাট্যকলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (TDAA)-এর প্রথম দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬। ২৮ আগস্ট ২০২৬ দিনব্যাপী আয়োজিত এই মিলনমেলায় সশরীরে উপস্থিত ও দূরবর্তী সদস্যদের অনলাইন এবং অফলাইন মিলিয়ে রেকর্ড ৮৭% ভোট কাস্ট হয়। 

দিনের প্রথম অধিবেশনে উপস্থিত অ্যালামনাই সদস্যের সম্মুখে সংগঠনের প্রস্তাবিত গঠনতন্ত্র উত্থাপন করা হয়। উন্মুক্ত আলোচনা, গঠনমূলক সংশোধন ও ধারাভিত্তিক বিশদ ব্যাখ্যা শেষে সর্বসম্মতিক্রমে এই গঠনতন্ত্র অনুমোদন লাভ করে।

পরবর্তীতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচন কমিশন-এর আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণার মধ্য দিয়ে নাট্যকলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আত্মপ্রকাশ করে। 

নবগঠিত কার্যনির্বাহী পরিষদ:- (২০২৬-২০২৮)সভাপতি: মো: আহসান হাবীব ,সহ-সভাপতি: মো: সাইফুল ইসলাম শাহীন ,সাধারণ সম্পাদক: মো: এনামুল হাসান কাওছার ,যুগ্ম সাধারণ সম্পাদক: রিজভী আহমেদ ,সাংগঠনিক সম্পাদক: আব্দুল্লাহ আল মারুফ ,অর্থ সম্পাদক: মো: আরিফুর ইসলাম, দপ্তর সম্পাদক: মুনতাছরিন রহমান মীম, শিল্প ও সংস্কৃতি সম্পাদক: জেরিন চাকমা ,আইসিটি, প্রচার ও ডকুমেন্টেশন সম্পাদক: মিরাজ হোসেন শান্ত ,গবেষণা ও প্রকাশনা সম্পাদক: মো: ইমাম হোসেন ,কার্যনির্বাহী পরিষদ সদস্য: এস এম তাসিন, সৈয়দা কাজরিয়া রহমান প্রথমা, মো: আলম হোসেন 

নবগঠিত পরিষদ আহ্বায়ক কমিটির প্রধানের নেতৃত্বে শপথ গ্রহণ শেষে এক যৌথ বিবৃতিতে সকল সাধারণ সদস্য, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট সকল উপকমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সাথে নাট্যকলা পরিবারের মেলবন্ধন সুদৃঢ় রাখা, সদস্যদের পেশাগত বিকাশ এবং বিভাগের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd