বিশেষ প্রতিনিধি:
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (২০২৬–২০২৯) নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট, শুক্রবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক জনাব খোরশেদ আলম ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ভিশন চ্যানেলের চিফ এডিটর ড. আব্দুল হাই সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. আব্দুল কাদির ও ড. শামীম ওসমান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক জনাব দিলীপ অধিকারী, সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন বিভাগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাঁদের দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বক্তারা দেশব্যাপী সুন্দর হাতের লেখা চর্চা, প্রতিযোগিতা ও প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।খুলনা বিভাগের গর্ব ধনঞ্জয় রায় হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত কার্যকরী পরিষদে খুলনা বিভাগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ধনঞ্জয় রায়। তিনি অনুষ্ঠানে শপথ গ্রহণের মাধ্যমে তাঁর দায়িত্বভার গ্রহণ করেন।অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্বাচিত পরিষদের সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা চর্চায় উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করেন।