• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিয়ামতপুরের শিবপুরে অযত্নে পাঁচ বছর ধরে পড়ে আছে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হাসপাতাল রোড বণিক সমিতির অর্থ সহায়তা পেলেন চুরির শিকার ফার্মেসি মালিক সুরেশ্বর দ্বায়রা শরীফে “রাহমাতুল্লীল আলামীন কনফারেন্স” ২৬ আগষ্ট ২নং সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদী থেকে এক নারীর লাশ উদ্ধার রাউজান থানা পুলিশের অভিযানে মন্দির থেকে চোরাইকৃত স্বর্ণালংকার ও রৌপ্য উদ্ধার গ্রেফতার-১ শেরপুর সরকারি পলিটেকনিকের নবনিযুক্ত অধ্যক্ষকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত শেরপুর সরকারি পলিটেকনিকের নবনিযুক্ত অধ্যক্ষকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আশ্রয় হতে পারে বাংলা স্যাটেলাইট সিটি

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

পরিকল্পিত, আধুনিক ও নিরাপদ আবাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট ড. মো. আলী আফজাল। তিনি বলেছেন, মানুষের জন্য নিরাপদ ও পরিকল্পিত আবাসনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী ও নিরাপদ আশ্রয়স্থল গড়ে তুলতে স্যাটেলাইট সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শুক্রবার (২১ আগস্ট) ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি ও নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর সেগুনবাগিচার কচিকাঁচা মিলনায়তনে বাংলা স্যাটেলাইট সিটি লিমিটেডের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞানী ও রিহ্যাব প্রেসিডেন্ট ড. মো. আলী আফজাল। তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বাংলা স্যাটেলাইট সিটির শুভ উদ্বোধন করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে পরিকল্পিত, আধুনিক ও নিরাপদ আবাসন গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বাংলা স্যাটেলাইট সিটির সার্বিক উদ্যোগের প্রশংসা করেন।

তিনি বলেন, বাংলা স্যাটেলাইট সিটি একটি সম্ভাবনাময় ও সময়োপযোগী আবাসন প্রকল্প, যার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। মানুষের জন্য নিরাপদ, পরিকল্পিত ও সুন্দর আবাসনের পাশাপাশি এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী ও নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাজধানী ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যা ও আবাসন চাহিদার প্রেক্ষাপটে এ ধরনের পরিকল্পিত স্যাটেলাইট সিটি গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, বাংলা স্যাটেলাইট সিটি বাংলাদেশের আবাসন খাতে একটি গুরুত্বপূর্ণ নতুন সেকশন বা অঞ্চল হিসেবে ভবিষ্যতে বিশেষ গুরুত্ব বহন করবে। প্রকল্পটির পরিকল্পনা, অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনায় এর অগ্রযাত্রা অত্যন্ত চমৎকার হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি প্রকল্পটি যথাযথভাবে এগিয়ে গেলে ভবিষ্যতে রিহ্যাবের সদস্যপদ অর্জনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা ও ইতিবাচক ভূমিকার বিষয়ে তিনি আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, প্রকাশক ও সাংবাদিক, ব্যবসায়ী, উদ্যোক্তা, শিক্ষাবিদ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বাংলা স্যাটেলাইট সিটির সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান, দৈনিক বিজনেস ফাইলের সম্পাদক ও প্রকাশক অভি চৌধুরী, খন্দকার গ্রুপের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, কাস্টার প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হাসান রাজু, সাবেক ফুটবলার মো. মেজবাহ উদ্দিন মেজু, সুবেহ সাদিক মডেল মাদ্রাসার চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আলতাফ হোসাইন মোল্লা, ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের চেয়ারম্যান মোস্তফা জামান, সাগরকন্যা হোটেল অ্যান্ড রিসোর্টের ম্যানেজিং ডিরেক্টর আমির হোসেন, বেনটেক লিমিটেডের চেয়ারম্যান আমির হোসেন, ড. আ.ই.ম অধ্যাপক মাওলানা নেছার উদ্দিন, এক্সিকিউটিভ ডিরেক্টর, আইপিডিআর, তৌফিক হাসান, জিএম, জামান গ্রুপ, মো. জিল্লুর রহমান, পরিচালক, দারুল উলুম আল কুরানিয়া মাদ্রাসা, আব্দুল আলিম, মার্কেটিং এক্সিকিউটিভ অ্যান্ড মোটিভেশনাল ট্রেইনার, ইব্রাহিম খলিল, প্রিন্সিপাল, আকিজ ফাউন্ডেশন মাদ্রাসা অ্যান্ড স্কুল, ফেরদৌসী বেগম, জিএম, জনতা ব্যাংক ও কণ্ঠশিল্পী, বাংলাদেশ টেলিভিশন ও বেতার, মো. কবির হোসেন, সাবেক এজিএম, জনতা ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শুরুতে অতিথি নিবন্ধন ও অভ্যর্থনা, পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার পর বাংলা স্যাটেলাইট সিটির পরিচিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন মাওলানা কারী খন্দকার শহীদুল হক। পরে প্রধান অতিথির বক্তব্য, সম্মাননা প্রদান ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

উদ্বোধনী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল কোম্পানির উদ্বোধনী অফারের আওতাভুক্ত সদস্যদের পুরস্কার প্রদান, ফাউন্ডার মেম্বারদের ক্রেস্ট প্রদান, দলিল হস্তান্তর এবং র‌্যাফেল ড্র। এ ছাড়া প্রকল্পের পাঁচজন টপ অ্যাচিভারকে বিশেষ সেলিব্রিটি পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্ত পাঁচজন হলেন—মোহাম্মদ একরাম হোসেন, শ্রী বিপ্লব সরকার, রাবিয়া সুলতানা সাথী, রফিকুল ইসলাম রতন ও আব্দুর রাজ্জাক।

এসব আয়োজন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সদস্যদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।

বাংলা স্যাটেলাইট সিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম বলেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পরিকল্পিত নগরায়নের মাধ্যমে মানুষের জন্য নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলাই বাংলা স্যাটেলাইট সিটির মূল লক্ষ্য।

তিনি প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সদস্য, অতিথি, গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রকল্পের সফল বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

সর্বশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও ডিনার আয়োজনের মধ্য দিয়ে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd