• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ কবিতা: দোষ দিবে কারে জননেতা খোকন চৌধুরীকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না- এসএম সাইমুন দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি যশোরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার তাগিদ পাঁচবিবি থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার বর্ণশিল্পী ধনঞ্জয় রায়ের শুভ জন্মদিনে খুলনা আর্ট একাডেমির আন্তরিক শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী – প্রাচুর্য-পার্থিব দুই ভাইয়ের সাফল্যে আনন্দিত কবিতাঃ স্বপ্নই বেঁচে থাকার প্রেরণা ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা

নিয়ামতপুরে ভটভটির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশু শহীদের

Reporter Name / ২৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে সড়কে ভুটভুটির চাকায় পিষ্ট হয়ে শহীদ (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (২৭ আগস্ট) রসুলপুর ইউনিয়নের আক্কেলপুর সাঁওতাল পাড়া নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত শহীদ আক্কেলপুর ডাঙ্গাপাড়া এলাকার শরিফ আহমেদের ছেলে ও স্থানীয় একটি ব্রাক স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্হানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভটভটিতে সোনাইচন্ডী হাটের উদ্দেশ্যে গরু বোঝাই করে নিয়ে যাচ্ছিল বেপারীরা। পথে শহীদ ভটভটিকে লক্ষ্য না করে দৌড় দিলে গাড়ির চাকার নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় শহীদ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd