• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষ্যে সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটির সভা স্বাধীনতার পর প্রথম দুর্গাপূজা, কড়কড়িয়া গ্রামে উৎসবের আমেজ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান নজরুল ইসলাম মঞ্জুর কাঁঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার আসামি বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান পাটগ্রামে জিআর চালের ডিও ও উপহার সামগ্রী বিতরণ পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে হারাধন সূত্রধরের শুভেচ্ছা চাঁপাইনবাবগঞ্জের ​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান নেশাজাতীয় সিরাপ জব্দ

নেত্রকোণায় জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন, অংশ নিল কাব স্কাউটরা

Reporter Name / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মোঃ আকরাম হোসেন রতন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোণায় কাব স্কাউটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (১৪ অক্টোবর ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা কাব ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. নুরুজ্জামান (এড.), জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবির আহাম্মদ এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল আজম। এ ছাড়া বাংলাদেশ স্কাউটস, নেত্রকোণা জেলার কমিশনারবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও কমিশনার, বাংলাদেশ স্কাউটস, নেত্রকোণা জেলা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, “আজকের এই স্কাউটরাই আগামী দিনের উন্নত বাংলাদেশের মূল কারিগর।” তিনি কাব স্কাউটদের স্কাউটিংয়ের শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
জেলা কাব ক্যাম্পুরীর এ আয়োজনের মধ্য দিয়ে কাব স্কাউটদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি ও দায়িত্ববোধের চর্চা আরও জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি দেশপ্রেম, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে গণমাধ্যমকর্মীরা এসব ইতিবাচক কার্যক্রমের সংবাদ জনসাধারণের কাছে তুলে ধরে শিক্ষামূলক ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd