• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিরোধীদের কণ্ঠে এখন শেখ হাসিনার ভাষা- রংপুরে মির্জা ফখরুল সিলেটের বিশ্বনাথে দতা গ্রামে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় সুবিধাবঞ্চিত প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ইউজিসির ৪ সদস্যের সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারের সৌজন্য সাক্ষাৎ নিয়ামতপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড, ড্রেজার জব্দ সিংড়ায় যুবককে লাঠি-বাটাম দিয়ে পেটানোর অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নেত্রকোণায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-২০) ২০২৬ অনুষ্ঠিত কাউনিয়া রেলবাজার ব্যাটারি চালিত পরিবহন সমিতির নির্বাচনে সভাপতি ফিরোজ, সম্পাদক সিরাজুল নির্বাচিত আগামী মৌসুম থেকেই মিঠা পানিতে, মাছের অভয়াশ্রম গড়ে তোলা হবে- কৃষি মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

​হারাধন সূত্রধর, (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনা জেলা শহরের মূল বাণিজ্যিক এলাকা বড় বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ড-পরবর্তী সার্বিক পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি তদারক করতে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
​পরিদর্শনকালে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট ও মালামালের সার্বিক খোঁজখবর নেন এবং উদ্ধারকাজসহ পরবর্তী কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
​পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনার পর চারজন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলেও তাদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
​দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে নিরলস প্রচেষ্টার জন্য তিনি ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, জেলা সদর হাসপাতাল, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে দুর্যোগের এই মুহূর্তে সার্বিক সহযোগিতার জন্য জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার, স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদ প্রশাসক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন জেলা প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd