• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পদ্মা নদীতে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু

Reporter Name / ৩২৬ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

 

নয়ন আহম্মেদ, ভেড়ামারা
উপজেলা প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের হাটখোলা পাড়া সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে আলিফ (২২) নামে এক যুবক পানিতে ডুবে মারা গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে আলিফ তার দুই বন্ধু রিপন (২২) ও আকাশকে (১৮) সঙ্গে নিয়ে হাটখোলা বেড়িবাঁধ সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে হঠাৎ করে আলিফ পানিতে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও বন্ধুদের পক্ষে তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।
পরে তারা দ্রুত ঘটনাটি আলিফের পরিবারের সদস্য ও স্থানীয়দের জানালে সবাই মিলে নদীতে জাল ফেলে খোঁজ শুরু করেন। দীর্ঘক্ষণ চেষ্টার পর একপর্যায়ে জালে উঠে আসে আলিফের নিথর দেহ।
নিহত আলিফ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গোসাইপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে।
স্থানীয়দের মতে, পদ্মা নদীর ওই এলাকায় স্রোতের তীব্রতা ও গভীরতা বেশি হওয়ায় দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd