• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ময়মনসিংহে বিশ্ব মান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বীর রেমিট্যান্স যোদ্ধা আলহাজ্ব পারভেজ মোশাররফকে সংবর্ধনা দিল সোনালী লাইফ প্রবীণদের সামাজিক সুরক্ষার উন্নয়নে প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত পাটগ্রামে নকল বীজ ও সার-কীটনাশক বিক্রির প্রতিবাদে কৃষকদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান পাঁচবিবিতে পুলিশ বিজিবির পাশাপাশি পূজা মন্ডবের নিরাপত্তায় থাকবে আনসার বাহিনী গোমস্তাপুরে পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার-১ লালমনিরহাটে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে বিদেশী মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নেত্রকোণায় জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন, অংশ নিল কাব স্কাউটরা

পাঁচবিবিতে পুলিশ বিজিবির পাশাপাশি পূজা মন্ডবের নিরাপত্তায় থাকবে আনসার বাহিনী

Reporter Name / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু সুন্দর ও আনন্দ উৎসব পরিবেশে পালনের লক্ষে পুলিশ, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যরাও দ্বায়িত্ব পালন করবেন।

“শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে সকল আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং ও প্যারেড অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন ব্রিফিং প্যারেডে পূজা মন্ডপে দায়িত্ব পালনকালে কি করণীয় ও বর্জনীয় এ বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। একই সঙ্গে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন পাঁচবিবি থানার তদন্ত কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান আসাদ, প্রশিক্ষক মোঃ নূরনবী মন্ডল, পাঁচবিবি বিশেষ ক্যাম্প কমান্ডার রাজকুমার ও কড়িয়া কোম্পানী কমান্ডার মোহাম্মদ মাহাতাব উদ্দিন।
আনসার কর্মকর্তা আসাদ বলেন, এবছর দুর্গাপূজায় উপজেলায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে মোট ৫২৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে পুরুষ সদস্য ৩৬৬ জন এবং নারী সদস্যা ১৫৮ জন দ্বায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd