• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবিতে ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন নেত্রকোণার অতিথপুর রেলস্টেশনে পেট্রোল ঢেলে আগুন, ৪১ সেকেন্ডের ভিডিও ভাইরাল ধামইরহাটে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৭টি ভারতীয় গরু ও মোটরসাইকেলসহ ১ জন আটক জামালপুরে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত সিলেটবাসীর জন্য ৩ সুখবর: ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন, সুরমায় নতুন সেতু ও ঢাকা-সিলেট রুটে আসছে নতুন ট্রেন ময়মনসিংহের তিন উপজেলায় মোবাইল কোর্টের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কুড়িগ্রামের মেয়ে রেহানা পারভীন পেলেন আন্তর্জাতিক স্বীকৃতি, ‘আইকনিক উইমেন অ্যাওয়ার্ড ২০২৬’ শেরপুরে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে সহকারী পুলিশ সুপার নজরুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

পাঁচবিবিতে ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

“মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে” প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০’তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যারাতে মহীপুর ভাসানী স্মৃতি সংসদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।

মহীপুর ভাসানী স্মৃতি সংসদের প্রতিষ্ঠান সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবুর সভাপতিত্বে মহীপুর হাজী মহসীন কলেজ মাঠে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, মাওলানা ভাসানী ছিলেন এদেশের মজলুম ও মেহনতি মানুষের অবিসংবাদিত নেতা। কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি সারাজীবন সংগ্রাম করে গেছেন। সাম্রাজ্যবাদ, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তার কণ্ঠ ছিল আপোষহীন। মাওলানা ভাসানীর জীবনাদর্শ ও রাজনৈতিক দূরদর্শিতা নতুন প্রজন্মের মাঝে তুলে ধররাও আহ্বান জানায় বক্তব্যগণ। আদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করারও আহ্বান জানায় তারা।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিমসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেয়। মাওলানা ভাসানীসহ সকল শহীদ ও মরহুমদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd