• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন রাণীশংকৈল থানার ওসি আমান চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ যুবক আটক জগন্নাথপুরে আব্দুল মতিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জগন্নাথপুরে এমএ কাহার ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান পাঁচবিবি সীমান্তে বিজিবির মূর্তি উদ্ধার পাঁচবিবিতে ছোটভাইয়ের আঘাতে বড়ভাই খুন ৩ দিনের সরকারি সফরে লালমনিরহাট ও কুড়িগ্রাম আসছেন ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু পূর্বধলায় উন্নয়নকাজের উদ্বোধন ও উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক পদুয়া ইউপিতে চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম সিকদার জাতীয় দৈনিক ‘এদিন’-এর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ সুজন মিয়া, বিভিন্ন মহলের অভিনন্দন

পীরযাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মিজানুর রহমান

Reporter Name / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

 

গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা:

কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বুড়িচং উপজেলা বিএনপির উপদেষ্টা ও পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান। শতাধিক নেতাকর্মী নিয়ে বুড়িচং দলীয় কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বুড়িচং উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে তিনি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।এর আগে শতাধিক নেতাকর্মী নিয়ে বুড়িচংয়ের বিভিন্ন সড়কে মিছিল করেন মো. মিজানুর রহমান। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে মো. মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দলের দুর্দিনে রাজপথে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময়ে হয়রানি ও নানা প্রতিকূলতার শিকার হয়েছেন। তারপরও দলের সাংগঠনিক কার্যক্রম থেকে কখনো দূরে সরে যাননি।তিনি আরও বলেন, দলের জন্য দীর্ঘদিনের ত্যাগ, শ্রম ও সাংগঠনিক ভূমিকা বিবেচনা করে দল তাকে মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদী। পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পাওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক কামরুল হাসান নাসিম, বুড়িচং উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক পীরযাত্রাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এড. ময়নাল হোসেন বিএনপির নেতা খোরশেদ আলম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd