• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় জুয়ার আসর থেকে ৭ জন আটক, মামলা দায়ের পূর্বধলায় দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক, নিরাপত্তাব্যবস্থায় সন্তোষ প্রকাশ বিশ্বনাথে জাতীয় শিশুকন্যা দিবস পালন পাটগ্রামে দূর্গাপূজায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ মহড়া গাজীপুর নগরীর টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয় – পূর্বধলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত কালীগঞ্জে মোঃ মোহাব্বতের ইন্তেকাল, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন জগন্নাথপুরে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস পালিত জগন্নাথপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু ধামইরহাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পূর্বধলায় জুয়ার আসর থেকে ৭ জন আটক, মামলা দায়ের

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

 

হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
নেত্রকোনার পূর্বধলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুই বান্ডিল তাস ও নগদ ৪ হাজার ৪৯০ টাকা জব্দ করা হয়।

গত রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামধলা বাজারের একটি দোকানঘরে এ অভিযান পরিচালনা করা হয়। পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের একটি পুলিশ দল অভিযানে অংশ নেয়।

আটককৃতরা হলেন- উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা মো. মাসুদ খান (৫৫), মো. জাহেদ আলী (৫৬), মো. সারোয়ার আলম ওরফে বুলবুল (৪৬), মো. আবুল কাশেম (৫০), ইমরান আহমেদ খান রিংকু (৫০), মো. রইছ উদ্দিন (৪০) ও মো. আব্দুল হান্নান (৪৩)।

পুলিশ জানায়, ওই দোকানঘরে দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলা চলছিল। অভিযানকালে ৭ জনকে হাতেনাতে আটক করা হলেও দোকানের মালিক তাইজ উদ্দিন (৪৫), রশিদ মন্ডল (৪২) সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন পালিয়ে যান।

এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় আটক ও পলাতকদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১৪। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd