• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় জুয়ার আসর থেকে ৭ জন আটক, মামলা দায়ের পূর্বধলায় দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক, নিরাপত্তাব্যবস্থায় সন্তোষ প্রকাশ বিশ্বনাথে জাতীয় শিশুকন্যা দিবস পালন পাটগ্রামে দূর্গাপূজায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ মহড়া গাজীপুর নগরীর টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয় – পূর্বধলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত কালীগঞ্জে মোঃ মোহাব্বতের ইন্তেকাল, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন জগন্নাথপুরে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস পালিত জগন্নাথপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু ধামইরহাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পূর্বধলায় দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক, নিরাপত্তাব্যবস্থায় সন্তোষ প্রকাশ

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

 

মোঃ আকরাম হোসেন রতন, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলায় শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা। সোমবার (১২ অক্টোবর) তিনি পূর্বধলা উপজেলা সর্বজনীন কেন্দ্রীয় পূজামন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক দুর্গাপূজা উদ্‌যাপনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও মন্দিরের ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি মন্দির পরিচালনা পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মন্দিরের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন তিনি।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেন অতিরিক্ত জেলা প্রশাসক। এ সময় পূজার সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন মাহমুদ, সর্বজনীন কেন্দ্রীয় মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সঞ্জিত চন্দ্র কর, সহসভাপতি দীপক রঞ্জন সরকার ও উত্তম কুমার রায়, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় চৌধুরী, উৎপল সেনগুপ্ত, লিটন সাহা ও ডা. বাদল চন্দ্র দাসসহ মন্দির পরিচালনা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রশাসনের এই সরেজমিন পরিদর্শন ও প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনাকে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
পূর্বধলায় সর্বজনীন কেন্দ্রীয় পূজামন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd