• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে শফিকুল আহমদ ভুইঁয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ ও ইবতেদায়ী বিভাগের ফলাফল ও পুরুষ্কার বিতরন সম্পন্ন লামার ফাইতংয়ে ৫ ইটভাটায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা গোয়াইনঘাটে ভাইয়ের হাতে ভাই খুন, ভাতিজা আটক ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে এনজিওগুলো: এমপি জেরী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এর আলোচনা ও দোয়া মাহফিল শেরপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের চেক বিতরণ প্রধানমন্ত্রীর হাত থেকে চেক নিলেন আলমগীর হোসেন হালিশহরে ঈদে আজম স্বাগত সালাতু সালাম সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর হাত থেকে চেক নিলেন আলমগীর হোসেন

Reporter Name / ১৩ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে অবসর সুবিধার চেক গ্রহণ করেছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও শিক্ষক নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘ ৪ বছর ধরে আটকে থাকা ৭০ হাজার ১৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর বকেয়া অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পরিশোধ করা হচ্ছে। এজন্য সরকার এককালীন ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। iBAS+ সফটওয়্যারের মাধ্যমে দেশের ৬৪ জেলায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে অর্থ পাঠানো শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধার অর্থ পেতে এখন থেকে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। বর্তমান সরকার যতদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, ততদিন অবসরকালীন সুবিধার অর্থ পেতে শিক্ষকদের কোনো ধরনের হয়রানির শিকার হতে হবে না।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো মধ্যস্বত্বভোগীর হয়রানি ছাড়াই যথাসময়ে অনলাইনের মাধ্যমে শিক্ষকদের প্রাপ্য অর্থ তাঁদের ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়া হবে। শিক্ষকরা নীতি-নৈতিকতা ও আদর্শের শিক্ষা দিয়ে লাখো শিক্ষার্থীকে গড়ে তোলেন। অথচ তাঁদের নিজেদের প্রাপ্য অর্থ পেতে যদি ঘুষ দিতে হয় কিংবা অফিসে অফিসে ঘুরে ভোগান্তি পোহাতে হয়, সেটি জাতি হিসেবে আমাদের জন্য দুঃখজনক।

অনুষ্ঠানে আরও জানানো হয়, বিগত সময়ে নানা অনিয়ম ও আর্থিক সংকটের কারণে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিলে সংকট তৈরি হয়। ফলে ২০২২ সাল থেকে অবসরপ্রাপ্ত অনেক শিক্ষক তাঁদের প্রাপ্য অর্থ পেতে অনিশ্চয়তার মধ্যে ছিলেন। বর্তমান সরকার বিশেষ ব্যবস্থায় অর্থের সংস্থান করে বকেয়া পরিশোধের উদ্যোগ নিয়েছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, শিক্ষা সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd