• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে আগস্ট মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নকলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শোভাযাত্রা, পোনা অবমুক্ত ও আলোচনা সভা শেরপুর সরকারি কলেজে যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বান্দরবান বিশ্ববিদ্যালয়ে সামাজিক অবক্ষয় রোধে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত শেরপুরে মাদক, সন্ত্রাস ও যৌতুকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন ডিমলায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে সিংগাইরে বিশেষ অভিযানে বিভিন্ন যানবাহনে ৯টি মামলা পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় মৎস্য পক্ষ’ উদ্বোধন কেন্দ্রীয় কমিটিতে নতুন দায়িত্ব পেলেন রাণীশংকৈলের ইউপি সদস্য তফিজুল

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে এনজিওগুলো: এমপি জেরী

Reporter Name / ১৪ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সরওয়ার কামাল:
বান্দরবানে এবারের বন্যায় সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও ও বেসরকারি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বান্দরবান ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

শনিবার (১৫ আগস্ট) সকালে বান্দরবান বাসস্টেশন এলাকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস)-এর বাস্তবায়নে এবং স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় ‘আকস্মিক বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি সহায়তা কার্যক্রম’ প্রকল্পের আওতায় ঝিরি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি সাচিং প্রু জেরী বলেন, “বান্দরবান একটি পর্যটন জেলা। পর্যটনকেন্দ্র, হোটেল-মোটেল, রেস্তোরাঁ ও পর্যটনসংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে পরিচ্ছন্নতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আরও দায়িত্বশীল হতে হবে।”

তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি সম্মিলিত উদ্যোগে বান্দরবানকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

পরে সংসদ সদস্য সাচিং প্রু জেরী বান্দরবান বাসস্টেশন ও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঝিরি থেকে সাংগু নদীর বিভিন্ন পয়েন্টে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।

অভিযানে এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পৌর প্রশাসক এসএম মনজুরুল হক, বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, বান্দরবান সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা করুণাময় বড়ুয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবান অফিসের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, টেকনিক্যাল অফিসার মো. আব্দুল আজিজ, গ্রাউসের উপ-নির্বাহী পরিচালক চিন্ময় ম্রো, বান্দরবান গ্রাউসের প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, গ্রাউস প্রোগ্রাম অফিসার সোনিয়া আফরোজসহ ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনসাধারণ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd