• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় দুর্যোগ পরিস্থিতিতে শিশুদের শিক্ষার ধারাবাহিকতা রক্ষায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৮৭ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ মাহফুজুর রহমান, বিশেষ প্রতিনিধি খুলনা

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষাপটে শিশুদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে খুলনার বটিয়াঘাটায় অনুষ্ঠিত হয়েছে একটি এ্যাডভোকেসি সভা। বুধবার সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংস্থা (জেজেএস)। স্থানীয় সরকার ও উপজেলা শিক্ষা অফিসের সহায়তায় অনুষ্ঠিত এ সভায় দুর্যোগকালীন সময়েও শিশুদের শিক্ষা অব্যাহত রাখার উপায় ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নি এবং সঞ্চালনায় ছিলেন জেজেএস-এর এসসিভিএস প্রকল্পের এ্যাডভোকেসি কর্মকর্তা আব্দুর রহমান।
এতে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, সমাজসেবা অফিসার নিগার সুলতানা, প্রশাসনিক কর্মকর্তা প্রশান্ত কুমার মন্ডল, প্রধান শিক্ষক দেব দুলাল মন্ডল ও অন্নদা শংকর রায়, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান বিবেক বিশ্বাস, ইউপি সদস্য রমা রানী মন্ডল, তপতী বিশ্বাস, মিলন বৈরাগী, মো. ওবায়দুল্লাহ ও পবিত্র রায়।এছাড়া উপস্থিত ছিলেন জেজেএস-এর ক্লাইমেট চেঞ্জ এডুকেটর পূজা দে, কর্মকর্তা অর্চনা রায় এবং শিশু ফোরামের প্রতিনিধিগণ—সুনন্দা অধিকারী, রাহাত মিনহাজ, রাকিব হাসান আপন, তানজিলা আক্তার, সুমাইয়া আক্তার ও পুষ্পিতা রায়।সভায় বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ফলে শিশুদের শিক্ষা ব্যাহত হচ্ছে, যা দীর্ঘমেয়াদে সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শিশুদের কণ্ঠস্বর ও নেতৃত্বকে গুরুত্ব দিয়ে দুর্যোগ মোকাবেলায় টেকসই পদক্ষেপ গ্রহণ করতে হবে।”
সভায় শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করে ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে তাদের ভূমিকা জোরদারের আহ্বান জানানো হয়। সভা শেষে শিশুদের মতামতের ভিত্তিতে কিছু সুপারিশ গ্রহণ করা হয়, যা স্থানীয় নীতিনির্ধারকদের কাছে উপস্থাপন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd