• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মাদকাসক্ত মাহিদুলের লাশ পাঁচবিবিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

বটিয়াঘাটায় বি.এল.জে মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ২৩৩ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি খুলনা

খুলনার বটিয়াঘাটায় অবস্থিত বি.এল.জে. মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ-২০২৫ ১৮ আগস্ট সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আমির এজাজ খান সাবেক আহবায়ক ও সদস্য খুলনা জেলা বি,এন,পি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বি,এন,পির সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মোল্লা বাবু সাবেক চেয়ারম্যান ৫ নং ভান্ডার কোড ইউনিয়ন, অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোসাঃ নাসিমা খাতুন। আরো উপস্থিত ছিলেন ৫ নং ভান্ডারকোট ইউনিয়নের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোঃনিজাম উদ্দিন শেখ অভিভাবক সদস্য বি,এল,জে মাধ্যমিক বিদ্যালয়, মোঃজাকির মোল্লা, মোঃ রকিব ফকির, মোঃ কবির গোলদার, বিএন,পি নেতা মোঃ বাশির শেখ।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষার অগ্রগতিতে বিদ্যালয়, অভিভাবক ও শিক্ষার্থীর ত্রিপাক্ষিক সম্পর্ক জোরদার করাই এমন সমাবেশের মূল লক্ষ্য।

অভিভাবকদের মতামত গ্রহণ, শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি পর্যালোচনা ও বিদ্যালয় ব্যবস্থাপনার সার্বিক উন্নয়নে অভিভাবক সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।সমাবেশটি প্রাণবন্ত পরিবেশে শেষ হয় এবং সকলের সহযোগিতায় ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd