• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় যৌথবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী মোঃ শাকিলসহ আটক-৩

Reporter Name / ২৭৫ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি খুলনা বিভাগ

বটিয়াঘাটায় যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয়েছে কুখ্যাত সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী মোঃ শাকিলসহ ৩ জন কে। সোমবার গভীর রাতে বাশবাড়িয়া একতার মোড় ও শাকিলের নিজ বাড়িতে এ অভিযান চালানো হয়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ০৮/০৭/২০২৫ তারিখ ভোর পাঁচটার দিকে যৌথবাহিনী প্রথমে বাশবাড়িয়া একতার মোড় এলাকায় অবস্থান নেয় এবং সেখান থেকে সন্দেহভাজনদের শনাক্ত করে। পরে শাকিলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে সহ ৩ জন কে আটক করা হয়।তারা হলেন ১/ মোঃশাকিল (৪০) পিতা,মৃত- হাবিব শেখ ২/ শহিদুল ইসলাম খোকন(৩৫) পিতা,মৃত-সুলতান আহমেদ ৩/ মোঃ শাকিল শেখ(২২) পিতা,আব্দুল জলিল শেখ। সর্ব সাং, বাঁশবাড়িয়া,থানা বটিয়াঘাটা,জেলা খুলনা।

গ্রেপ্তার হওয়া মোহাম্মদ শাকিল দীর্ঘদিন ধরে খুলনা অঞ্চলের কুখ্যাত অপরাধী গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, এবং একাধিক মামলা রয়েছে,যার মধ্যে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি ও অস্ত্র বহনের অভিযোগ উল্লেখযোগ্য।

অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। ১টি পিস্তল,পিস্তলের ১টি ম্যাগাজিন, এক রাউন্ড পিস্তলের গুলি,১ টি ডামি রিভলভার,১টি ইলেকট্রিক শকপেন,১টি চাকু, দুটি মোবাইল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে একটি নির্ভরযোগ্য সূত্র। বর্তমানে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,এই অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হয় এবং অভিযানের মাধ্যমে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ায় মামলা দায়ের করেছেন মামলা নং ০৫/২০২৫,এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।”

উল্লেখ্য,গ্রেনেড বাবু খুলনা অঞ্চলের একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের মূলহোতা চিহ্নিত এবং দীর্ঘদিন পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd