• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি খুলনা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দুর্গাপূজাকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা হয়।সভায় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিম, উপজেলা প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সাইদুর রহমান।এছাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পরাগ রায়, দপ্তর সম্পাদক রিপন রায়, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল ও নিরঞ্জন কুমার রায়, পূজা উদযাপন পরিষদের নেতা রামপ্রসাদ রায়, বিদ্যুৎ রায় ও অলোক মল্লিক উপস্থিত ছিলেন।সভায় আরও উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু ইউসুফ, বিএনপির উপজেলা আহ্বায়ক এজাজুর রহমান শামীম ও সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন।ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু, আসলাম হালদার, পার্থ রায় মিঠু ও মোঃ কবির হোসেনসহ উপজেলার ১০৮টি মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় নিরাপত্তা, বিদ্যুৎ, স্বাস্থ্য, ভ্রাম্যমাণ চিকিৎসা, স্বেচ্ছাসেবক দল গঠন ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা বলেন, দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd