• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নরসিংদীর শিবপুরে মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক বটিয়াঘাটায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছর পদার্পণ উদযাপন বটিয়াঘাটায় সুরখালী গাঁওঘরা বাজারে পুলিশের বিশেষ পথসভা ও আইনশৃঙ্খলার ওপর মতবিনিময় ডোমারে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের স্কুলশিক্ষার্থী ওমর ফারুকের সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত খুলনায় ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষায় ৭৫ শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ জয়পুরহাটের পাঁচবিবিতে সূর্য পুজা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে এসআরবি -৫ অভিযানে বিপুল পরিমাণ নেশার সিরাপ উদ্ধার, আটক ১

বটিয়াঘাটায় সুরখালী গাঁওঘরা বাজারে পুলিশের বিশেষ পথসভা ও আইনশৃঙ্খলার ওপর মতবিনিময়

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মো. মাহফুজুর রহমান, ব্যুরো প্রধান, খুলনা:
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী গাঁওঘরা বাজারে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি উন্নয়ন এবং স্থানীয় সাধারণ মানুষকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ করতে এক জনবহুল পথসভা ও বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সন্ধ্যা ৬টায় আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান। সভায় স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি এবং শত শত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সভায় বক্তৃতাকালে অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনগণকে আরও সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বর্তমান সময়ে অপরাধ দমনে পুলিশ ও জনগণের যৌথ প্রচেষ্টার ওপর বিশেষ জোর দিয়ে বলেন, “আমাদের এলাকায় বাইরে থেকে অপরিচিত কোনো ব্যক্তি যদি মোটরসাইকেল বা অন্য কোনো যানে এসে কোনো ধরনের অনৈতিক বা সন্দেহজনক কার্যকলাপ ঘটানোর চেষ্টা করে, তবে আপনারা এলাকাবাসী সকলে মিলে একযোগে প্রতিহত করবেন। আপনারা সবাই সম্মিলিতভাবে সতর্ক থাকলে অপরাধীরা কখনোই এ এলাকা থেকে পার পেয়ে যেতে পারবে না।”

তিনি আরও বলেন, কোনো অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে পুলিশ প্রশাসনকে অবহিত করতে হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ নির্মূলে এলাকাবাসীর জোরালো তথ্যগত সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে আপনারা পুলিশকে সহযোগিতা করুন; আমরা আপনাদের পাশে সর্বক্ষণ আছি। যেকোনো প্রয়োজনে, দিন বা রাতের ২৪ ঘণ্টার যেকোনো মুহূর্তে পুলিশ আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে।”

সাম্প্রতিক সময়ে কিছু এলাকায় চেতনানাশক বা কীটনাশক ওষুধ ব্যবহার করে অজ্ঞান করার মাধ্যমে ঘরের মালামাল চুরির প্রবণতার বিষয়ে বিশেষ সতর্কতা জারি করে তিনি বলেন, এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় সজাগ দৃষ্টি রাখতে হবে এবং পাহারা জোরদার করতে হবে। চুরি, ডাকাতি বা এ ধরনের কোনো অপচেষ্টার লক্ষণ দেখা মাত্রই একত্রিত হয়ে পুলিশকে খবর দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

উক্ত পথসভাকে কেন্দ্র করে পুরো সুরখালী গাঁওঘরা বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক স্বস্তি ও উৎসাহ লক্ষ্য করা যায়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বটিয়াঘাটা থানা পুলিশের এই সময়োপযোগী ও জনবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানান এবং এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বাত্মক সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd