• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা: পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর পূর্বধলায় শ্যামগঞ্জে জমজমাট ফাইনাল ফুটবল খেলা, চ্যাম্পিয়ন লাউখাই সেভেন স্টার বটিয়াঘাটার সাত ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির যাচাই-বাছাই, আলোচনায় একাধিক নাম চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ডিমলায় ইয়াবা-হেরোইনসহ ২ মাদক কারবারি আটক সুনামগঞ্জে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়িসহ আটক ১, পলাতক ৩ ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ফেনসিডিল ও নেশাজাতীয় সিরাপ জব্দ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের জেরে অর্ধশতাধিক কারখানা ছুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ‎জয়পুরহাট বিজিবির অভিযানে ৮ কোটি ৮৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ, আটক ১৭ যশোরের শার্শায় ইয়াবাসহ নারী ও যুবক আটক

বটিয়াঘাটার সাত ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির যাচাই-বাছাই, আলোচনায় একাধিক নাম

Reporter Name / ২৭ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:
খুলনার বটিয়াঘাটা উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পেতে বিএনপির একাধিক নেতা মাঠে সক্রিয় হয়েছেন। নির্বাচন কমিশন এখনো নির্বাচনের তফসিল ঘোষণা না করলেও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে যোগাযোগ, গণসংযোগ ও জনসমর্থন আদায়ের তৎপরতা। পাশাপাশি প্রার্থীদের ব্যক্তিগত ভাবমূর্তি, রাজনৈতিক পরিচিতি ও সাংগঠনিক কর্মকাণ্ড যাচাই-বাছাই করছে স্থানীয় বিএনপি।

এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না থাকার বিষয়টি সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে দলীয় সমর্থন পাওয়ার প্রতিযোগিতা তৈরি হয়েছে। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় সক্রিয় হয়েছেন। উঠান বৈঠক, শুভেচ্ছা বিনিময়, ব্যানার-ফেস্টুন টানানো এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছেন তারা।

বটিয়াঘাটা উপজেলার সাতটি ইউনিয়ন হলো—জলমা, বটিয়াঘাটা সদর, সুরখালী, গঙ্গারামপুর, ভান্ডারকোট, বালিয়াডাঙ্গা ও আমিরপুর। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে।

ইউনিয়নভিত্তিক সম্ভাব্য প্রার্থীরা হলেন:

জলমা ইউনিয়ন: এসএম রুহুল মোমেন লিটন, শেখ আলিমুজ্জামান ও মোহাম্মদ বাহাদুর মুন্সি।

বটিয়াঘাটা সদর ইউনিয়ন: মো. ইমরান মোশা আহমেদ।

সুরখালী ইউনিয়ন: কামরুল ইসলাম সিপার, শেখ এনামুল হক, শেখ মো. মাসুদুজ্জামান, শেখ ওহেদুজ্জামান ওহেদ, মো. হামিদুর রহমান, মো. রাশেদ কামাল ও মো. করিমুল ইসলাম।

গঙ্গারামপুর ইউনিয়ন: শিশির রায়, আব্দুল গণি বিশ্বাস, শেখ ইলিয়াস হোসেন মরণ ও মো. জাহাঙ্গীর হাওলাদার। এছাড়া মো. আলমগীর হাওলাদারের নামও আলোচনায় রয়েছে।

ভান্ডারকোট ইউনিয়ন: মো. শফিকুজ্জামান মল্লিক, মো. বকিরউদ্দিন আকুঞ্জি, মো. হুমায়ুন কবির গোলদার ও মো. রবিউল হকির।

বালিয়াডাঙ্গা ইউনিয়ন: মো. আরিফুজ্জামান দুলু, মো. সেলিম রেজা হাওলাদার, মো. হাসান তারেক জাকি, মো. হুমায়ুন কবির, মো. আরাফাত শেখ, মো. শফিকুল মোড়া, মো. সাইদুর রহমান শেখ ও মো. দিদার আলী শেখ।

আমিরপুর ইউনিয়ন: মো. আসাদ মোড়া, মো. ওসিমউদ্দিন শেখ ও মো. বদরুজ্জামান শেখ।

সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও এলাকায় গ্রহণযোগ্যতার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। অনেক প্রার্থীর ছাত্রদল, যুবদল ও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার ইতিহাস রয়েছে। কেউ কেউ বিগত সরকারের সময় রাজনৈতিক মামলায় হয়রানির শিকার হওয়ার কথাও উল্লেখ করছেন। নিজ নিজ এলাকায় জনসমর্থন ও সাংগঠনিক অবস্থান তুলে ধরতে ব্যস্ত রয়েছেন তারা।

জলমা ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী ও উপজেলা যুবদলের সদস্যসচিব মো. বাহাদুর মুন্সি জানান, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে তাঁর সমর্থক রয়েছেন। দল তাঁকে সমর্থন না দিলে তিনি নির্বাচনে অংশ নেবেন না বলেও জানান।

অন্যদিকে খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী জানান, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাঁদের নৈতিকতা, গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক অবস্থান যাচাই করা হচ্ছে। প্রতিটি ইউনিয়নে একজন করে প্রার্থীকে দলীয় সমর্থন দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও বটিয়াঘাটার সাতটি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় স্থানীয় রাজনীতিতে নির্বাচনী আলোচনা শুরু হয়েছে। শেষ পর্যন্ত কারা দলীয় সমর্থন পাচ্ছেন, তা নিয়ে স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের মধ্যে আগ্রহ বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd