• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ আদভিকার শুভ জন্মদিন মোঃ জাবেদুল ইসলাম এর দুটি কবিতা রানীগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট রেজাউল হকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হিলিতে যৌথ অভিযানে মাদক-অস্ত্র উদ্ধার, আটক-১ নেত্রকোনায় ১১ কোটির বর্জ্য শোধনাগার এখন ময়লার ভাগাড়, পরিদর্শনে এমপি পাটগ্রামে ভারতীয় ষাঁড় আটক, ডিমলায় ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কটিয়াদীতে পাগলা শিয়ালের কামড়ে ৯ জন আহত যশোরের শার্শায় ফেনসিডিল মামলায় পাকশিয়ার স্বামী-স্ত্রীর যাবজ্জীবন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির সাথে এসআরবি-১৪ এর নবাগত অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ ফুটপাতে সবুজের ফেরিওয়ালা বেলাল, কুড়ি বছর ধরে বিক্রয় করেন ফল-ফুলের চারা

বাংলাদেশের চৌষট্টি জেলার রন্ধন রেসিপি -১০ যৌথ রন্ধন রেসিপি গ্রন্থের “সেরা রন্ধন রেসিপি লেখিকা ২০২৫” হলেন যাঁরা

Reporter Name / ১৬২ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

 

প্রেস বিজ্ঞপ্তি

সম্মিলিত উদ্যোক্তা ফোরাম কর্তৃক আয়োজিত এবং এস এম দেলোয়ার জাহান সম্পাদিত “বাংলাদেশের চৌষট্টি জেলার রন্ধন রেসিপি -১০” যৌথ রন্ধন রেসিপি গ্রন্থে যেসকল রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) রন্ধন রেসিপি লেখা জমা দিয়েছেন, তাদের রন্ধন রেসিপি লেখা জমার উপর ভিত্তি করে গতকাল ০৪ নভেম্বর ২০২৫ খ্রি. রোজ মঙ্গলবার বিকাল ০৫:০০ ঘটিকায় ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত “সেরা রন্ধন রেসিপি লেখিকা ২০২৫” নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়। যারা “সেরা রন্ধন রেসিপি লেখিকা ২০২৫” নির্বাচিত হয়েছেন তাদের তালিকা নিম্নরুপ:

১ম স্থান : খোন্দকার আতিকুন্নেছা
২য় স্থান : রীতা পাল মালা
৩য় স্থান : নূর জাহান আহমেদ
৪র্থ স্থান : তাসলিমা সুলতানা
৫ম স্থান : সিনথিয়া ঝলক

“বাংলাদেশের চৌষট্টি জেলার রন্ধন রেসিপি -১০” যৌথ রন্ধন রেসিপি গ্রন্থে ১২৮ (একশত আটাইশ) জন রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) তাদের রন্ধন রেসিপি লেখা জমা হয়েছে। সকল লেখিকাদের রন্ধন রেসিপি লেখা অসাধারণ হয়েছে। এই প্রসঙ্গে সউফো জুরি বোর্ডের আহ্বায়ক ড. আফছানা বিনতে বাতেন বলেন, ‘সউফো জুরি বোর্ডের সদস্যরা সকল রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) দের রন্ধন রেসিপি লেখা পাঠ করে, চুলচেরা বিচার বিশ্লেষণ এবং যাচাই-বাছাই করে এই ৫ (পাঁচ) জন রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) কে “সেরা রন্ধন রেসিপি লেখিকা ২০২৫” হিসেবে চূড়ান্ত নির্বাচন করা হয়। এই নির্বাচন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা “সেরা রন্ধন রেসিপি লেখিকা ২০২৫” নির্বাচনের জন্য উপযুক্ত রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) দেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য যে, উদ্যোক্তাদের উন্নয়নকে বেগবান করার লক্ষ্যে ২০১৯ সালে প্রতিষ্ঠা করা হয় সম্মিলিত উদ্যোক্তা ফোরাম। এই ফোরামে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা সৃষ্টি, আর্থ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষার মান উন্নয়ন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির মান উন্নয়ন, আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা, উদ্যোক্তাদের স্বাবলম্বীকরণ এবং নবীন-প্রবীণ উদ্যোক্তাদের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় রন্ধনশিল্পী (নারী উদ্যোক্তা) দের রন্ধন রেসিপি লেখা নিয়ে “বাংলাদেশের চৌষট্টি জেলার রন্ধন রেসিপি -১০” যৌথ রন্ধন রেসিপি গ্রন্থ সম্পাদনা এবং প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

শুভেচ্ছান্তে:

স্বাক্ষরিত/-
এস এম দেলোয়ার জাহান
প্রতিষ্ঠাতা ও সভাপতি
সম্মিলিত উদ্যোক্তা ফোরাম
মাদারীপুর, ঢাকা, বাংলাদেশ।

স্বাক্ষরিত/-
তানিয়া পারভীন তামান্না
সাধারণ সম্পাদক
সম্মিলিত উদ্যোক্তা ফোরাম
মাদারীপুর, ঢাকা, বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd