• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ডালিম ও তার দুই সহযোগী গ্রেফতার কবিতাঃ আদভিকার শুভ জন্মদিন মোঃ জাবেদুল ইসলাম এর দুটি কবিতা রানীগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট রেজাউল হকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হিলিতে যৌথ অভিযানে মাদক-অস্ত্র উদ্ধার, আটক-১ নেত্রকোনায় ১১ কোটির বর্জ্য শোধনাগার এখন ময়লার ভাগাড়, পরিদর্শনে এমপি পাটগ্রামে ভারতীয় ষাঁড় আটক, ডিমলায় ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কটিয়াদীতে পাগলা শিয়ালের কামড়ে ৯ জন আহত

হিলিতে যৌথ অভিযানে মাদক-অস্ত্র উদ্ধার, আটক-১

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুরে বিজিবি পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযানে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২৫ পিস কুকিজেসিক ইনজেকশন ও দেশীয় ধারালো অস্ত্রসহ রিপন আহম্মেদ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। শুক্রবার ভোর রাতে উপজেলার বড় ডাংগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
আটক রিপন আহম্মেদ হাকিমপুর উপজেলার বড় ডাংগাপাড়া গ্রামের জরীব উদ্দিনের ছেলে।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ যৌথভাবে অভিযান চালিয়ে রিপনের বাড়ি থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট, কুকিজেসিক ইনজেকশন, ১টি দেশীয় রাম দা এবং ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা।
আটককৃত আসামি ও জব্দকৃত মালামাল হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, আটক রিপনের বিরুদ্ধে হাকিমপুর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৬ সালের ০৯ মার্চ ও ২২ মার্চ হত্যা চেষ্টার অভিযোগে ৩০৭ ধারায়, ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর মারপিট, রক্তাক্ত জখম ও চুরির অভিযোগে, ২০২৪ ও ২০২০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, ২০২৩ সালে বিশেষ ক্ষমতা আইনে এবং ২০২২ সালে পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা রয়েছে। এছাড়া ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর হিলিতে পৌর যুবদল থেকে বহিষ্কারের পর যুবদল নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় তার নামে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ জন্য স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd