কলমে: মারিয়াম রামলা
কুমড়ো ভর্তা দারুন মজা
অনেক প্রিয় আমার
গরম ভাতে ভর্তা ভাজি
আহা কি সাধের বাহার
কুমড়ো টুকরো তে
হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো,
নুন, চিনির পাহাড়
কড়াইতে তেল দিয়ে
কুমড়ো ভাজি
আহা কি মজাদার
শুকনো লঙ্কা ভাজা
পেঁয়াজ কুচি
তাতে কুমড়ো ভাজা
সাথে একটু সরষে তেল
আর লেবুর রস
সবটা একসাথে মাখাই
এবার গরম ভাতে
কুমড়ো ভর্তা
আহা কি দারুন
পেট ভরে সবাই খাই।