বিশ্বনাথ প্রতিনিধি:
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন বাসীর সঙ্গে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে চেয়ারম্যান প্রার্থীর নিজ বাড়িতে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
কান্দিগ্রামের বিশিষ্ট মুরব্বি ওয়াহাব উল্লাহ’র সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শিহাব উদ্দিন, ইউনিয়ন বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ফারহান উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কয়েছ আহমদ সবুজ ও আব্দুল বাসিতের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবু তাহের মোহাম্মদ হোসাইন। বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান প্রার্থী তালুকদার গিয়াস উদ্দিন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মাওলানা আব্দুল হাই জেহাদি, খাজাঞ্চি ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুস শহিদ, মুরব্বি শায়েস্তা হোসেন, বিএনপি নেতা আবুল কালাম,৭নং কছির আলী, আবু সাঈদ, উম্মর আলী, আরব আমিরাত যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহজাহান সজিব।
বক্তব্য রাখেন, ক্বারী আব্দুল কাদির, মাসুক মিয়া, মানিক মিয়া, ইলিয়াস মিয়া, খায়রুল ইসলাম কবির, লাল মিয়া, ছাত্রদল নেতা হোসাইন আহমদ মিসবাহ। এসময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলের সিদ্ধান্ত মোতাবেক উপজেলার প্রত্যেক ইউনিয়নে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপির হাইকমান্ড। পরীক্ষিত, ত্যাগী, জনবান্ধব ও জনতার সাথে সম্পৃক্ত প্রার্থীদের মূল্যায়ন করে দলের মনোনীত ব্যাক্তি হিসেবে টিকেট দেওয়ার ঘোষণা দিতে এই নির্দেশ পালনের সকল প্রস্তুতি ও রয়েছে দেশের প্রত্যেক উপজেলা বিএনপির নেতৃবৃন্দের। বিশ্বনাথ উপজেলা বিএনপির দপ্তরে খাজাঞ্চি ইউনিয়ন থেকে একাধিক প্রার্থী এপর্যন্ত দলের মনোনয়ন পাওয়ার তালিকায় নাম লিখিয়েছেন। জনপ্রিয়তা, অতীত অভিজ্ঞতা, দলের স্বার্থে ত্যাগ স্বীকার, সাংগঠনিক দক্ষতায় যারা এগিয়ে আছেন এমন প্রার্থীদের তালিকায় খাজাঞ্চি ইউনিয়ন থেকে সবার উপরে আছেন তালুকদার গিয়াস উদ্দিন এমন দাবী তুলেন বক্তারা। নির্বাচনের দিনক্ষণ ঠিক হলে স্থানীয় সংসদ সদস্য তাহসিনা রুশদী ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তালুকদার গিয়াসউদ্দিন-কে খাজাঞ্চি ইউনিয়নে দলীয় প্রার্থী ঘোষণা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা বলেন, আমরা আশা করছি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ইউনিয়ন পরিষদের নির্বাচনে সঠিক প্রার্থী বেচে নিতে ভুল করবেন না। প্রার্থী হওয়ার দৌড়ে যারা নাম লিখিয়েছেন তাদের মাঠের জনপ্রিয়তা যাচাই করবেন। নীতি নির্ধারকরা যদি ভুল করেন তাহলে ভরাডুবি হবে। তালুকদার গিয়াস উদ্দিন একজন দলের দুর্দিনের পরীক্ষিত একনিষ্ঠ কর্মী ছিলেন, এখনও আছেন। গিয়াসউদ্দিন ইলিয়াস পরিবারের ভক্ত। ইলিয়াস পরিবারের বিরুদ্ধে কারো অবস্থান কিংবা বলয় খাজাঞ্চি বাসী বরদাস্ত করবেনা।