• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মফস্বল সাংবাদিকদের বাঁচাতে দ্রুত পদক্ষেপ চান তানু, রাষ্ট্রপতির কণ্ঠে এলো ঐক্যের আহ্বান জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে দুই নারীর মৃত্যু সিংগাইরে ইয়াবাসহ ১ মাদককারবারি আটক রাজাপুরে ৩ সন্তান নিয়ে ভাঙা খুপরি ঘরে দিনমজুর পরিবারের মানবেতর জীবন নরসিংদী সদর উপজেলায় চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও আসমা জাহান মোঃ জাবেদুল ইসলাম এর একগুচ্ছ কবিতা রাণীশংকৈলে সরকারি সড়ক দখলমুক্ত করলেন এসিল্যান্ড মজিবুর রহমান সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা গভীর রাতে পুলিশের হানা, রাণীশংকৈলে ১ লাখ ৬৮ হাজার টাকার মাদকসহ গ্রেফতার ১

বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

Reporter Name / ২৮ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজীতে রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো ‘সোনাপুর চ‍্যারিটি গ্রুপ’।

রবিবার (৬ সেপ্টেম্বর ) বাদ জোহর বিদ্যালয়ের কনফারেন্স হলরুমে এবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদেরকে সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ‍্যারিটি গ্রুপ’র পরিচালক যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমান সাহেবের পক্ষ থেকে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের জনপ্রতি সম্মাননা ক্রেস্ট, ডাইরী ও কলম উপহার প্রদান করেন অনুষ্ঠানের উপস্থিত অতিথিবৃন্দ।

প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক কামাল মিয়ার সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাব ও সোনাপুর চ‍্যারিটি গ্রুপের সদস্য ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে ই পবিত্র কোরআন তিলাওয়াত করেন চ‍্যারিটি সদস‍্য মাসুম আহমদ।
বক্তব্য রাখেন চ‍্যারিটি সদস‍্য আবুল কালাম মেম্বার, মো. এখলাছ আহমদ, জাহেদ আহমদ। শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন সংবর্ধিত শিক্ষার্থী প্রান্ত দাশ।
এবং মোনাজাত পরিচালনা করেন বিদ‍্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. আছমত আলী।

এসময় বক্তারা সোনাপুর চ্যারিটি গ্রুপের সামাজিক কার্যক্রম ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ভূয়সী প্রশংসা করে চ্যারিটি গ্রুপের পরিচালক সোনাপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমানের এই পরিশ্রম, অর্থ ব্যয়, এলাকার উন্নয়নে অবদান রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের কার্যক্রম আরো বেগবান হওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানে এসময় বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক শুক্লা বেদী, রুজিনা বেগম, কামরুন নাহার পলি, সাংবাদিক সায়েস্তা মিয়া, চ্যারিটি সদস্য তারেকুল ইসলাম, লাহিন নাহিয়ান তালুকদার, ছাত্র ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd